এইচপি ইউনিটে যুব বিশ্বকাপ জয়ী ১২ ক্রিকেটার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ অক্টোবর ২০২০, ২১:৫৫আপডেট : ০৬ অক্টোবর ২০২০, ২২:০৪

এইচপি ইউনিটে যুব বিশ্বকাপ জয়ী ১২ ক্রিকেটার আগামীকাল (বুধবার) মিরপুরে শুরু হতে যাচ্ছে হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের ক্যাম্প। এই ক্যাম্পের জন্য ২৫ জনের একটি দল নির্বাচন করেছেন নির্বাচকেরা। দলে আছেন ২০২০ সালের যুব বিশ্বকাপ জয়ী দলের ১২ ক্রিকেটার। ৫০ ওভারের একটি টুর্নামেন্টের পাশাপাশি স্কিল ক্যাম্পে অংশ নেবে এইচপি ইউনিটের ক্রিকেটাররা।

এবারের এইচপি দলে সুযোগ পাওয়া ক্রিকেটারদের বেশির ভাগই তরুণ। সর্বশেষ দুটি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলা ক্রিকেটারদের নিয়েই গড়া হয়েছে দল। সর্বশেষ যুব বিশ্বকাপে শিরোপা জেতা দলটির ১২ জন আছেন স্কোয়াডে। গত ৯ ফেব্রুয়ারি আকবর আলীর নেতৃত্বে ভারতকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বজয়ের উল্লাসে মাতে বাংলাদেশ। জাতীয় দলের জন্য খেলোয়াড় সরবরাহ নিরবিচ্ছিন্ন রাখার লক্ষ্যে বিসিবি প্রতি বছর এই ধরনের ক্যাম্পের আয়োজন করে থাকে।

বুধবার স্কিল ক্যাম্প শুরুর আগে ২৫ ক্রিকেটারের করোনা পরীক্ষা করেছে বিসিবির মেডিক্যাল বিভাগ। সবারই করোনা নেগেটিভ এসেছে।

আগামী ১১ অক্টোবর থেকে শুরু হবে তিন দলের ওয়ানডে সিরিজ। এর আগে নিজেদের ঝালিয়ে নিতে কয়েকদিন সময় পাবেন এইচপি দলের ক্রিকেটাররা। তবে ক্যাম্পের শুরুতে ক্রিকেটাররা নতুন ইংলিশ হেড কোচ টবি র‌্যাডফোর্ডকে পাচ্ছেন না। তিনি ক্যাম্পের দ্বিতীয় সপ্তাহ থেকে যুক্ত হবেন।

এইচপি দল:

ব্যাটসম্যান: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাঈম শেখ, শাহাদাত হোসেন, মাহমুদুল হাসান, আফিফ হোসেন ও তৌহিদ হৃদয়।

স্পিনার: মিনহাজুল আবেদীন আফ্রিদি, আমিনুল ইসলাম বিপ্লব, রাকিবুল হাসান, হাসান মুরাদ, তানভীর হাসান, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান।

পেসার: শরিফুল ইসলাম, শফিকুল ইসলাম, মুকিদুল ইসলাম, মৃত্যুঞ্জয় চৌধুরী, শাহিন আলম, সুমন খান, নোমান চৌধুরী সাগর, অভিষেক দাস ও রেজাউর রহমান রাজা।

উইকেটকিপার: মাহিদুল ইসলাম অঙ্কন ও আকবর আলী।

/আরআই/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম