‘নারীদের সম্মান করুন, সত্যিকারের মানুষ হোন’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ অক্টোবর ২০২০, ১৩:৫৬আপডেট : ০৯ অক্টোবর ২০২০, ১৮:০৮

‘নারীদের সম্মান করুন, সত্যিকারের মানুষ হোন’ ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে গর্জে উঠেছে দেশ। আর সব সাধারণ মানুষের সঙ্গে বাংলাদেশের ক্রিকেটাররাও প্রতিবাদে কণ্ঠ মিলিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের অবস্থান তুলে ধরেছিলেন মাশরাফি মুর্তজা, মুশফিকুর রহিম ও সাকিব আল হাসানের মতো তারকারা। এবার বিসিবির উদ্যোগে আবারও নারীর প্রতি সহিংসতা বন্ধে ও সম্মান জানানোর আহ্বান জানিয়েছেন মুশফিক। তার সঙ্গে ভিডিও বার্তায় আরও আছেন তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ।

গত কয়েকদিনে ধর্ষণ ও নারী নির্যাতনের খবরে বাতাস ভারি হয়ে উঠেছে। প্রতিদিনই সামনে আসছে লোমহর্ষক সব ঘটনা। মানুষ পরিণত হয়েছে পশুতে। তাই মুশফিকের আহ্বান সত্যিকারের মানুষ হওয়ার, ‘গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন স্থানে আমার, আপনার, আমাদের বোনদের ওপর ভয়াবহ নির্যাতনের ঘটনায় আমি মর্মাহত। নারীদের সম্মান করুন, সত্যিকারের মানুষ হোন।’

মাহমুদউল্লাহ এইসব অমানুষদের একতাবদ্ধ হয়ে প্রতিহত করতে বলছেন, ‘এখন সময় এসেছে, আসুন সবাই মিলে একতাবদ্ধ হয়ে এই অমানুষগুলোকে সামাজিকভাবে প্রতিহত করি এবং মুখোশ খুলে দেই।’

ওয়ানডে অধিনায়ক তামিমও সবাইকে এগিয়ে আসার আহ্বান জানালেন, ‘নিজ নিজ পরিবারের নারীর কথাটা ভাবুন এবং দেশের প্রতিটি নারীর নিরাপত্তা নিশ্চিত করতে এগিয়ে আসুন।’

টেস্ট অধিনায়ক মুমিনুল হক বলেছেন, ‘চলুন আমরা নিজেদের মানুষ হিসেবে প্রমাণ করি এবং নারীর প্রতি সম্মান প্রদর্শন করতে শিখি।’

টপ অর্ডার ব্যাটসম্যান সৌম্য সরকারের কণ্ঠেও সত্যিকারের মানুষ হওয়ার আর্জি, ‘নারীকে সম্মান করুন এবং সত্যিকারের মানুষ হোন।’

এই ভিডিও বার্তায় মাশরাফি না থাকলেও আগেই নিজের অফিসিয়াল ফেসবুক পেজে নারী নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদ জানিয়েছেন তিনি।

সাবেক অধিনায়ক লিখেছিলেন ‘আপনার মেয়ে যখন আপনার কোলে বসে থাকে, তখন আপনার সেই অনুভূতি হয় না। যখন আপনার বোন আপনার পাশের রুমে থাকে, তখনও সেই অনুভূতি আসে না। আপনার স্ত্রীকে নিয়ে যখন আপনি ঘুরতে বেরোন, তখন তার দিকে বাঁকাভাবে তাকালে আপনার খারাপ লাগে। কিন্তু অন্যকে দেখার ক্ষেত্রে কি আমার, আপনার অনুভূতি একই রকম আছে? তা না হলে বুঝে নিতে হবে, সমস্যা অনেকের মগজেই। হয়তো পরিবেশ-পরিস্থিতির কারণে সবারটা প্রকাশ পায় না। আসুন মানসিকতা পরিবর্তন করি, নারীকে মাথা উঁচু করে বাঁচতে দেই। আর ধর্ষক কোনো পরিচয় বহন করে না। সে কুৎসিত, হয়তো চেহারায় নয়, মানসিকতায়।’

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম