তামিম-মুশফিকদের খেলা সরাসরি দেখা যাবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ অক্টোবর ২০২০, ১৫:৪২আপডেট : ১০ অক্টোবর ২০২০, ১৫:৫১

তামিম-মুশফিকদের খেলা সরাসরি দেখা যাবে ক্রিকেটভক্তদের অপেক্ষা দূর হচ্ছে। প্রায় সাত মাস পর তামিম-মুশফিকদের খেলা দেখার সুযোগ। করোনাভাইরাসের কারণে মাঠে বসে ম্যাচ উপভোগের সুযোগ নেই, তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফেসবুক পেজের মাধ্যমে সরাসরি খেলা দেখতে পাবেন ক্রিকেটপ্রেমীরা।

শ্রীলঙ্কা সফর স্থগিত হলেও মাঠেই আছেন বাংলাদেশের ক্রিকেটাররা। দুই দিনের দুটি প্রস্তুতি ম্যাচ শেষে তিন দল নিয়ে আরও একটি টুর্নামেন্ট শুরু করছে বিসিবি। তামিম ইকবাল, মাহমুদউল্লাহ ও নাজমুল হোসেন শান্তর নামে বিসিবি প্রেসিডেন্ট’স কাপ নামে হতে যাচ্ছে ৫০ ওভারের প্রতিযোগিতা। আগামীকাল (রবিবার) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দুপুর দেড়টায় মাহমুদউল্লাহ একাদশ ও নাজমুল একাদশের ম্যাচ দিয়ে শুরু হবে লড়াই।

এই ম্যাচের সঙ্গে প্রতিটি খেলাই ভিডিও স্ট্রিমিংয়ের মাধ্যমে বিসিবির অফিসিয়াল ফেসবুক পেজে (www.facebook.com/bcbtigercricket) সরাসরি সম্প্রচার করা হবে। এছাড়া বাংলাদেশ বেতারে ধারাবিবরণী শোনা যাবে। আর ফাইনালটি সরাসরি দেখা যাবে টেলিভিশনে।

রবিবার মাহমুদউল্লাহ ও নাজমুল একাদশের ম্যাচ দিয়ে শুরু হবে তিন দলের লড়াই। এরপর ১৩ অক্টোবর তামিম একাদশের প্রতিপক্ষ মাহমুদউল্লাহ একাদশ। ১৫ অক্টোবর তৃতীয় ম্যাচে নাজমুল একাদশের প্রতিপক্ষ তামিম একাদশ। ১৭ অক্টোবর মাহমুদউল্লাহ একাদশের প্রতিপক্ষ নাজমুল একাদশ।

১৯ অক্টোবর পঞ্চম ম্যাচে মাহমুদউল্লাহ একাদশের প্রতিপক্ষ তামিম একাদশ। ২১ অক্টোবর লিগ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হবে নাজমুল একাদশ ও তামিম একাদশ।

একদিন বিরতি দিয়ে ২৩ অক্টোবর হবে ফাইনাল। সব ম্যাচই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হবে বেলা দেড়টায়।

মাহমুদউল্লাহ একাদশ: মাহমুদউল্লাহ (অধিনায়ক), নাঈম শেখ, লিটন দাস, মুমিনুল হক, মাহমুদুল হাসান, নুরুল হাসান, সাব্বির রহমান, ইমরুল কায়েস, হাসান মাহমুদ, এবাদত হোসেন, রুবেল হোসেন, মৃত্যুঞ্জয় চৌধুরী, মেহেদী হাসান মিরাজ, রাকিবুল হাসান, আমিনুল ইসলাম।

স্ট্যান্ডবাই: আবু হায়দার রনি, সানজামুল ইসলাম ও হাসান মুরাদ।

নাজমুল একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, আফিফ হোসেন, মুশফিকুর রহিম, তৌহিদ হৃদয়, ইরফান শুক্কুর, পারভেজ হোসেন, তাসকিন আহমেদ, আল আমিন হোসেন, আবু জায়েদ রাহী, মুকিদুল ইসলাম, নাঈম হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন।

স্ট্যান্ড বাই: সুমন খান, সাদমান ইসলাম ও তানভীর ইসলাম।

তামিম একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ মিঠুন, শাহদাত হোসেন, ইয়াসির আলী, আকবর আলী, এনামুল হক, সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, খালেদ আহমেদ, শরিফুল ইসলাম, মেহেদী হাসান, তাইজুল ইসলাম, মিনহাজুল আবেদীন আফ্রিদি।

স্ট্যান্ডবাই: শফিকুল ইসলাম, মাহিদুল অঙ্কন ও মেহেদী হাসান রানা।

/আরআই/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম