যুব এশিয়া কাপ স্থগিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ অক্টোবর ২০২০, ২০:২৯আপডেট : ১৩ অক্টোবর ২০২০, ২০:৪৩

যুব এশিয়া কাপ স্থগিত করোনাভাইরাসের থাবায় একে একে অনেক আন্তর্জাতিক সিরিজ কিংবা টুর্নামেন্ট স্থগিত হয়েছে। এবার স্থগিত হলো অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ। সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৮ নভেম্বর থেকে শুরু হওয়ার কথা ছিল ছোটদের এশিয়া কাপ।

করোনা পরিস্থিতির কারণে এই মুহূর্তে প্রতিযোগিতাটি আয়োজন করা সম্ভব হচ্ছে না। এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) স্থগিত করেছে যুব এশিয়া কাপ। আগামী বছর সুবিধাজনক সময়ে অনূর্ধ্ব-১৯ দলের প্রতিযোগিতাটি আয়োজন করা হবে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গেম ডেভেলপমেন্ট ম্যানেজার মোহাম্মদ কায়সার বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন বিষয়টি। তিনি বলেছেন, ‘এশিয়া কাপ তো এসিসির টুর্নামেন্ট। ওরা এখনকার পরিস্থিতি বিবেচনায় এনে এশিয়া কাপ স্থগিত করেছে। যখন পরিস্থিতি অনুকূলে আসবে, তখন নতুন করে সূচি করা হবে। হয়তো সবকিছু ঠিক থাকলে ২০২১ সালে অনুষ্ঠিত হবে।’

আট দল নিয়ে আগামী মাসের ১৮ তারিখে শুরু হওয়ার কথা ছিল যুব এশিয়া কাপ। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও স্বাগতিক আরব আমিরাত সরাসরি খেলতো প্রতিযোগিতাটিতে। অন্যদিকে কোয়ালিফাই করে আরও দুটি দল মিলে মোট ৮ দলের টুর্নামেন্ট যুব এশিয়া কাপ। পরিস্থিতি উন্নতি হলে আগামী বছর সুবিধাজনক সময়ে ছোটদের এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াই মাঠে গড়াবে।

এশিয়া কাপ স্থগিত হলেও বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের প্রস্তুতি ক্যাম্প চলবে। বিকেএসপিতে প্রধান কোচ নাভিদ নেওয়াজের অধীনে যুবারা তাদের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন।

/আরআই/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম