টপ অর্ডারের ব্যর্থতা কাটানোর মিশনে নাজমুল একাদশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ অক্টোবর ২০২০, ২০:১২আপডেট : ১৪ অক্টোবর ২০২০, ২০:২১

বৃহস্পতিবার নাজমুল একাদশ মুখোমুখি হবে তামিম একাদশের মাহমুদউল্লাহ একাদশের বিপক্ষে প্রথম ম্যাচ জিতলেও নাজমুল একাদশের টপ অর্ডার ছিল ব্যর্থ। আগামীকাল (বৃহস্পতিবার) ওই ম্যাচের ভুল শুধরে তামিমদের বিপক্ষে মাঠে নামার অপেক্ষায় তারা। বেলা দেড়টায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে নিজেদের দ্বিতীয় ম্যাচে নামবে নাজমুল একাদশ।

উদ্বোধনী ম্যাচে মাহমুদউল্লাহ একাদশকে হারিয়ে শুভসূচনা করেছে নাজমুল একাদশ। ম্যাচটি জিতলেও ৭৯ রানে ৫ উইকেট হারিয়ে টপ অর্ডার ছিল পুরোপুরি ব্যর্থ। সেই ব্যর্থতা কাটাতে আত্মবিশ্বাসী নাজমুল একাদশ। দলটির মিডল অর্ডার ব্যাটসম্যান তৌহিদ হৃদয়ের কণ্ঠে ভালো করার প্রত্যয়, ‘প্রত্যেক ম্যাচ অনেক চ্যালেঞ্জিং হবে। তামিম ভাইদের সঙ্গে খেলা, অনেক কঠিন হবে ম্যাচটি। তাদের দল অনেক শক্তিশালী। মোস্তাফিজ ভাই ছাড়াও অনেক ভালো বোলার আছে। আগের ম্যাচে টপ অর্ডারে যে ভুলগুলো হয়েছে সেগুলো কাটিয়ে ওঠার চেষ্টা করবো।’ 

তরুণ দল হিসেবে নিজেদের এগিয়ে রাখছেন প্রথম খেলার ম্যাচসেরা তৌহিদ, ‘আমাদের ফিল্ডিং অনেক ভালো। বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ ও ভালো ব্যাটসম্যান মুশফিক ভাই আছেন। উনার মতো একজন দলে থাকা মানে এমনিতেই আত্মবিশ্বাস চলে আসে। আশা করি, মুশফিক ভাই খুব তাড়াতাড়ি ভালো ইনিংস খেলবেন। উনাকে নিয়ে বলার কিছু নেই, যেহেতু বড় খেলোয়াড়, বড় ম্যাচেই রান করবেন ইনশাল্লাহ।’

প্রথম ম্যাচে টপ অর্ডার ব্যর্থ হলেও মিডল অর্ডারের তৌহিদ (৫২) ও ইরফান শুক্কুরের (৫৬) জুটিতে  জয় পায় নাজমুল একাদশ। যুব বিশ্বকাপ জয়ী তৌহিদ ৬৭ বলে ৫২ রানের ইনিংস খেলে ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন। যদিও ম্যাচটিতে স্নায়ুর চাপে ভুগেছেন তৌহিদ, ‘এরকম বড় টুর্নামেন্টে প্রথম ম্যাচ ভালো করলাম, সেজন্যও ভালো লাগছে। একটু স্নায়ুচাপে ছিলাম, যেহেতু অনেকদিন পর ম্যাচ খেলার সুযোগ এসেছিল। চেষ্টা করেছি সুযোগ কাজে লাগাতে। যে পরিকল্পনায় ব্যাট করছিলাম সেটা প্রয়োগ করতে পারায় খুশি।’

এই ধারাবাহিকতা পরের ম্যাচেও ধরে রাখতে চান তৌহিদ, ‘যেখানে খেলি না কেন, আমি চাই যে কঠিন বোলারদের মোকাবিলা করতে। মানসম্মত বোলারদের মোকাবিলা করতে ভালো লাগে। কারণ তাদের বিপক্ষে রান করলে অনেক আত্মবিশ্বাস পাওয়া যায়। যেহেতু এটা ভালো টুর্নামেন্ট, সবসময় চেষ্টা থাকবে নিজেকে মেলে ধরার।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম