পাঁচবার ‘নেগেটিভ’ হলেই মেয়েদের আইপিএলে জাহানারা-সালমা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ অক্টোবর ২০২০, ২২:২৪আপডেট : ১৪ অক্টোবর ২০২০, ২২:২৪

মেয়েদের আইপিএলে খেলবেন সালমা খাতুন ও জাহানারা আলম সংযুক্ত আরব আমিরাতে মাঠ মাতাচ্ছেন বিরাট কোহলি-মহেন্দ্র সিং ধোনিরা। করোনাভাইরাসের কারণে ভারতে আয়োজন করা যায়নি এবারের আইপিএল। ছেলেদের মতো মেয়েদের আইপিএল, মানে উইমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জও হবে মধ্যপ্রাচ্যের দেশটিতে। ‍এবারের প্রতিযোগিতাতেও থাকছে বাংলাদেশ। সুযোগ পেয়েছেন জাহানারা আলম ও সালমা খাতুন। তবে মাঠে নামার আগে কয়েক দফা করোনা পরীক্ষার সামনে পড়তে হচ্ছে তাদের। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) নিয়ম অনুযায়ী, পাঁচবার নেগেটিভ এলে ছাড়পত্র মিলবে খেলার।

লম্বা সময় খেলার বাইরে জাহানারা-সালমা। মার্চে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর করোনার কারণে নেই মাঠে। এরপরও আত্মবিশ্বাসী জাহানারা, ‘প্রস্তুতি যথেষ্ট ভালো। এখন অপেক্ষায় আছি করোনা রিপোর্টের।’

আজ (বুধবার) প্রথম দফায় নমুনা জমা দিয়েছেন জানাহারা। আরব আমিরাতের বিমানে ওঠার আগে দেশে দিতে হবে দুটো পরীক্ষা। দ্বিতীয়টি ১৯ অক্টোবর। এরপর মধ্যপ্রাচ্যের দেশটিতে পৌঁছার পর আরও তিনবার হবে পরীক্ষা। বাংলা ট্রিবিউনকে সে কথা জানিয়ে ডানহাতি পেসার বললেন, ‘সবমিলিয়ে আমার পাঁচটি রিপোর্ট করতে হবে। আজকে (বুধবার) নমুনা দিয়েছি। কালকে (বৃহস্পতিবার) রেজাল্ট দেবে। যাওয়ার আগে আরও একটি টেস্ট করাতে হবে।’

এই দুই পরীক্ষার ফল নেগেটিভ এলেই বিমানে উঠতে পারবেন তিনি, ‘নেগেটিভ রিপোর্ট নিয়েই বিমানে উঠতে হবে। এরপর ওখানে (আরব আমিরাত) গিয়ে আরও তিনবার করোনা পরীক্ষা করতে হবে। সব নেগেটিভ আসলেই আমি খেলার সুযোগ পাবো। বিসিসিআইয়ের নিয়ম এটাই।’

আগামী ৪ নভেম্বর আরব আমিরাতে তৃতীয়বারের মতো মাঠে গড়াচ্ছে মেয়েদের আইপিএল খ্যাত উইমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জ। টুর্নামেন্টে দ্বিতীয়বারের মতো সুযোগ পেয়েছেন জাহানারা। গত আসরে ভেলোসিটির হয়ে খেলা এই পেসার এবারও আছেন একই দলে। অন্যদিকে প্রথমবারের মতো এই লিগে সুযোগ পাওয়া সালমা সুযোগ পেয়েছেন ট্রেইলব্লেজারসে।

প্রথম আসরে দুই দল নিয়ে একটি ম্যাচ আয়োজন করা হলেও গত দুই আসরে তিনটি করে দল অংশ নিচ্ছে। মেয়েদের আইপিএলের তিনটি দল হচ্ছে- ভেলোসিটি, সুপারনোভাস ও ট্রেইলব্লেজারস।

/আরআই/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম