কলকাতার নেতৃত্বে কার্তিকের জায়গায় মরগান

স্পোর্টস ডেস্ক
১৬ অক্টোবর ২০২০, ১৪:৪৯আপডেট : ১৬ অক্টোবর ২০২০, ১৫:০৩

কলকাতার নেতৃত্ব ছাড়লেন কার্তিক, নতুন অধিনায়ক মরগান দলে অবদান রাখাই তার কাছে সবার আগে। তাই নিজের ব্যাটিং ও কিপিংয়ে আরও মনোযোগী হতে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন দিনেশ কার্তিক। তার জায়গায় এবারের আইপিএলের বাকি অংশে কলকাতাকে নেতৃত্ব দেবেন ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইয়োন মরগান।

আজ (শুক্রবার) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে অধিনায়ক বদলের খবর নিশ্চিত করেছে কলকাতা নাইট রাইডার্স। ফ্র্যাঞ্চাইজিটি অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার সাহসের জন্য কার্তিককে যেমন প্রশংসায় ভাসিয়েছে, তেমনি শুভকামনা জানিয়েছে নতুন দায়িত্ব পাওয়া মরগানকে।

কার্তিকের নেতৃত্ব ছাড়া প্রসঙ্গে কলকাতার প্রধান নির্বাহী ভেনকি মাইসুর বলেছেন, ‘আমরা খুব ভাগ্যবান যে দিনেশ কার্তিকের মতো অধিনায়ক পেয়েছি, যার কাছে দলই সবার আগে। অনেক সাহস থাকলেই কেবল কারও পক্ষে এমন সিদ্ধান্ত নেওয়া সম্ভব।’ কার্তিকের নেতৃত্ব ছেড়ে দেওয়ার সিদ্ধান্তে তারা রীতিমতো অবাক, ‘আমরা তার সিদ্ধান্তে বিস্মিত, যদিও তার সিদ্ধান্তকে আমরা সম্মান জানাই।’

২০১৯ সালে ইংল্যান্ড প্রথম বিশ্বকাপ জিতেছে মরগানের নেতৃত্বে। ইংলিশদের টি-টোয়েন্টি দলের অধিনায়কও এই বাঁহাতি ব্যাটসম্যান। তাকে নেতৃত্বে পেয়ে আনন্দিত কলকাতার প্রধান নির্বাহী, ‘আমরা এজন্যও ভাগ্যবান যে ২০১৯ বিশ্বকাপ চ্যাম্পিয়ন অধিনায়ক ইয়োন মরগান আছেন, এতদিন সহ-অধিনায়কের দায়িত্ব সামলানো মরগান প্রতিযোগিতার বাকি অংশে দলকে নেতৃত্ব দেবেন।’

আইপিএলের আগের দুই আসরেও কলকাতাকে নেতৃত্ব দিয়েছেন কার্তিক। এবারের টুর্নামেন্টের অর্ধেক মিলিয়ে ফ্র্যাঞ্চাইজিটিতে অধিনায়কের দায়িত্ব সামলেছেন আড়াই বছর। সংযুক্ত আবর আমিরাতের এবারের প্রতিযোগিতায় কার্তিকের নেতৃত্বে ৭ ম্যাচের চারটিতে জিতে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে রয়েছে কলকাতা।

কলকাতার অধিনায়ক হিসেবে মরগানকে দেখতে অবশ্য বেশি সময় অপেক্ষা করতে হচ্ছে না। আজই টস করতে দেখা যাবে ইংলিশ অধিনায়ককে। রাত ৮টায় মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে মাঠে নামবে তারা।

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম