কিছু দিন আগেই ডোপ পাপে ধরা খেয়ে চার বছরের নিষেধাজ্ঞার কবলে রয়েছেন শ্রীলঙ্কান ক্রিকেটার কুশল পেরেরা। এবার সেই পাপে ধরা পড়লেন পাকিস্তান বোলার ইয়াসির শাহ। বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি।
আইসিসি জানিয়েছে, ইয়াসিরের শরীরে নিষিদ্ধ দ্রব্য পাওয়া গেছে। যার পরীক্ষা করা হয় ১৩ নভেম্বর। এরফলে আইসিসির নিয়ম অনুযায়ী সাময়িকভাবে নিষিদ্ধ হচ্ছেন ইয়াসির।
আইসিসি জানিয়েছে, আইন অনুযায়ী এ ব্যাপারে পরবর্তী কার্যক্রম চলতে থাকবে।
উল্লেখ্য, এর আগে আইসিসি শ্রীলঙ্কান ক্রিকেটার পেরেরার মূত্রপরীক্ষা করে অবৈধ দ্রব্য পাওয়া গেছে দাবি করার পর ফের কাতারে এ নিয়ে পরীক্ষা করা হয়। এরপরেই নিউজিল্যান্ডে শ্রীলঙ্কার চলমান সফর থেকে ডেকে পাঠানো হয় পেরেরাকে। আইসিসি জানিয়েছে, ডোপ টেস্টে পজিটিভ হওয়ার বিষয়টি ফের নিশ্চিত হওয়ায় চার বছরের নিষেধাজ্ঞার মুখোমুখি হতে যাচ্ছেন শ্রীলঙ্কার উইকেট রক্ষক কুশল পেরেরা।
/এফআইআর/








