আঘাত পেয়ে মাঠ ছাড়লেন মুশফিক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ অক্টোবর ২০২০, ২৩:০২আপডেট : ২১ অক্টোবর ২০২০, ২৩:০৬

আঘাত পেয়ে মাঠ ছাড়লেন মুশফিক আঘাত পেয়ে মাঠ ছেড়েছেন মুশফিকুর রহিম। আজ (বুধবার) প্রেসিডেন্ট’স কাপের ম্যাচের ২৬তম ওভারে ইয়াসির আলীর ব্যাট ছুঁয়ে বল যায় প্রথম স্লিপে। উইকেটের পেছন থেকে দৌঁড়ে ক্যাচ নিতে গিয়ে কাঁধে ব্যথা পান মুশফিক। এরপর মাঠ ছাড়তে বাধ্য হন টুর্নামেন্টে সবচেয়ে ধারাবাহিক এই ব্যাটসম্যান।

ডান কাঁধে আঘাত পেয়ে মাঠেই কিছুক্ষণ শুয়ে ছিলেন মুশফিক। এরপর ড্রেসিংরুমে ফিরে প্রাথমিক চিকিৎসা নেন অভিজ্ঞ এই ক্রিকেটার।

লকডাউনের সময়টাতে সবচেয়ে পরিশ্রমী ক্রিকেটারের ছিলেন মুশফিক। অন্য সব ব্যাটসম্যানের তুলনায় তার প্রস্তুতি ছিল দারুণ। তবুও দুই দিনের প্রস্তুতি ম্যাচে বড় স্কোর করতে পারেননি। রান খরা কাটাতে দলীয় প্রটোকল ছেড়ে নিজেই ঘাম ঝরিয়েছেন মিরপুরের সেন্টার উইকেটে। ওয়ানডে প্রতিযোগিতায় এসে পরিশ্রম সার্থক হয়েছে তার।

বিসিবি প্রেসিডেন্ট’স কাপের প্রথম ম্যাচে রান না পেলেও পরের তিন ম্যাচেই ধারাবাহিক পারফরম্যান্স এই উইকেটকিপার ব্যাটসম্যান। পেয়েছেন টুর্নামেন্টের একমাত্র সেঞ্চুরি। এক সেঞ্চুরি ও দুই হাফসেঞ্চুরিতে মুশফিকের রান ২০৭। বুধবারও তার ব্যাট থেকে এসেছে ৫১ রানের দারুণ এক ইনিংস।

/আরআই/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম