অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ: সোমবার আসছে অস্ট্রেলিয়া নিরাপত্তা দল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ ডিসেম্বর ২০১৫, ১৮:৩৯আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৫, ১৯:২৫

আইসিসি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ আসন্ন অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে নিরাপত্তা পরিস্থিতি যাচাইয়ে বাংলাদেশ সফরে আসছে ক্রিকেট অস্ট্রেলিয়ার নিরাপত্তা পরিদর্শক দল। ক্রিকেট অস্ট্রেলিয়া যদিও এখন পর্যন্ত নিরাপত্তা নিয়ে কোনও প্রশ্ন তোলেনি। কিন্তু ছোটদের অস্ট্রেলিয়া দলের সফরকে ঘিরে এটিকে প্রাথমিক পদক্ষেপ হিসেবেই ধরা হচ্ছে।
এ লক্ষ্যে ক্রিকেট অস্ট্রেলিয়ার নিরাপত্তা প্রধান শন ক্যারল ঢাকা আসবেন কাল সোমবার। এর আগে সেপ্টেম্বরে অস্ট্রেলিয়া জাতীয় দলের জন্য ঢাকা সফর করেছিলেন ক্যারল। সেবার এই সফরের পরই বাংলাদেশে নির্ধারিত সফর বাতিল করেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। একই কারণে এরপর সফর বাতিল করেছিল দক্ষিণ আফ্রিকা নারী দলও।
অস্ট্রেলিয়া নিরাপত্তা পরিদর্শক দল ঢাকা থাকবে ২৮ ও ২৯ ডিসেম্বর। এসফরে আট ভেন্যুতে নিরাপত্তা অবস্থা পর্যবেক্ষণ করবে সফরকারীরা।
এ প্রসঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর প্রধান নির্বাহী নিজাম উদ্দীন চৌধুরী বলেছেন, ‘ক্রিকেট অস্ট্রেলিয়ার মতো একই রকম সফরে এসেছিল আরও দুটি বোর্ড। আর এটা রুটিন সফরই। তাই এ নিয়ে কোনও চিন্তা নেই।’
এ সময় নিজাম উদ্দীন আরও জানিয়েছেন, স্বাগতিক ও আয়োজক দেশ হিসেবে সর্বোচ্চ নিরাপত্তাই দেবে বাংলাদেশ। কারণ টুর্নামেন্ট সফর করার দিকেই লক্ষ্য বিসিবির।

/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম