অস্ট্রেলিয়ার কোচ হচ্ছেন জাস্টিন ল্যাঙ্গার

স্পোর্টস ডেস্ক
২৭ ডিসেম্বর ২০১৫, ২০:০৫আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৫, ২০:০৫

জাস্টিন ল্যাঙ্গার অস্ট্রেলিয়া জাতীয় দলের কোচ হচ্ছেন জাস্টিন ল্যাঙ্গার। এই প্রথম জাতীয় দলের দায়িত্ব পেতে যাচ্ছেন সাবেক এই ব্যাটসম্যান। আগামী বছরের মাঝামাঝি সময়ে অস্ট্রেলিয়ার ওয়েস্ট ইন্ডিজ সফর। এই সফরে নিয়মিত প্রধান কোচ ড্যারেন লেমন যাবেন না। তার জায়গায় স্ট্যান্ড ইন কোচের দায়িত্ব পালন করবেন ল্যাঙ্গার। এ তথ্য জানিয়েছেন ড্যারেন লেমন নিজেই।
২০১৬ এর মাঝামাঝি সময়ে ওই ক্যারিবিয়া সফরে অস্ট্রেলিয়া একটি ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে খেলবে। সিরিজে ওয়েস্ট ইন্ডিজ ছাড়াও থাকবে দক্ষিণ আফ্রিকা। এরপর শ্রীলঙ্কা সফরে আবার অস্ট্রেলিয়া দলের দায়িত্ব নেবেন লেমন।

এর মানে সাময়িক সময়ের জন্য হলেও জাতীয় দলের কোচ হওয়ার স্বপ্ন পূরণ করতে যাচ্ছেন ল্যাঙ্গার। লেমনের সঙ্গে এক সময় অস্ট্রেলিয়া দলে খেলেছেন। তবে লেম্যানের পর ল্যাঙ্গারই অস্ট্রেলিয়ার কোচ হবেন কি না তা পরে নির্ধারণ করা হবে। ২০১৭ পর্যন্ত ক্রিকেট অস্ট্রেলিয়ার সাথে লেমনের চুক্তি।

ল্যাঙ্গার ২০০৯ ও ২০১২ তে অস্ট্রেলিয়া দলে টিম নিয়েলসন ও মিকি আর্থারের সহকারী ছিলেন। ২০১২ সালে তিনি ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার দায়িত্ব নেন। দেশের অন্যতম ধারাবাহিক শেফিল্ড শিল্ডকে দল হিসেবে গড়ে তোলেন তিনি। ৫০ ওভার ও টি-টোয়েন্টির শিরোপাও জেতান।

/এমআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম