ডমিঙ্গোর সঙ্গে আরও দুই কোচ ফিরে গেলেন দেশে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ অক্টোবর ২০২০, ১৫:৫৫আপডেট : ২৪ অক্টোবর ২০২০, ১৬:০০

বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো শ্রীলঙ্কা সিরিজ সামনে রেখে শুরু হওয়া ক্যাম্পে যোগ দিতে সেপ্টেম্বরের মাঝামাঝি ঢাকা আসেন স্পিন বোলিং কোচ ড্যানিয়েল ভেট্টোরি ছাড়া কোচিং স্টাফের বাকিরা। তবে কোয়ারেন্টিন ইস্যুতে সফরটি স্থগিত হয়ে গেছে। সামনে কোনও আন্তর্জাতিক সিরিজও নেই। ঘরোয়া ক্রিকেট ঠিক কবে থেকে শুরু হবে সেটাও নিশ্চিত নয়। তাই প্রধান কোচ রাসেল ডমিঙ্গোসহ আরও দুই কোচ তাদের দেশে ফিরে গেছেন।

প্রধান কোচ ডমিঙ্গো ও ফিল্ডিং কোচ রায়ান কুক ফিরেছেন নিজ দেশ দক্ষিণ আফ্রিকায়। আর পেস বোলিং কোচ ওটিস গিবসন ফিরেছেন ওয়েস্ট ইন্ডিজে। শুক্রবার দিবাগত রাত ১টার দিকে ঢাকা ছাড়েন এই তিন কোচ। তিন দলের ওয়ানডে টুর্নামেন্টে প্রধান কোচের দায়িত্বে ছিলেন ওটিস গিবসন ও রায়ান কুক। ফাইনালে ওঠা মাহমুদউল্লাহ একাদশের প্রধান কোচ ছিলেন ওটিস গিবসন। অন্যদিকে তামিম ইকবালের দলের দায়িত্ব পালন করেছেন রায়ান কুক। আর টুর্নামেন্টের তিনটি দলের তদারকির দায়িত্বে ছিলেন ডমিঙ্গো।

বিসিবি সূত্রে জানা গেছে, দেশে ফিরে গেলেও তাড়াতাড়িই তারা ঢাকায় ফিরে আসবেন। নভেম্বরের শেষ সপ্তাহে ৫ দল নিয়ে হবে একটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট। এর আগে এই তিন কোচ ঢাকা ফিরবেন। কোচিং স্টাফের অন্যরাও ছুটিতে যাবেন। রবিবার টুর্নামেন্ট শেষ হলে বাকিরা ফিরে যাবেন নিজ নিজ দেশে। ফিরবেন টি-টোয়েন্টি টুর্নামেন্ট শুরুর আগে। অবশ্য টুর্নামেন্টটি পিছিয়ে গেলে কিংবা স্থগিত হলে ভিন্ন কথা।

রবিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিসিবি প্রেসিডেন্ট’স কাপের ফাইনাল। ম্যাচটি শেষ হলে ক্রিকেটাররা কয়েক সপ্তাহের ছুটি পাবেন। এরপর কুড়ি ওভারের টি-টোয়েন্টি টুর্নামেন্ট শুরুর সপ্তাহ খানেক আগে থেকে অনুশীলন শুরু করবে দলগুলো।

/আরআই/কেআর/
সম্পর্কিত
জিম্বাবুয়ের বিপক্ষে নাটকীয় জয় থেকে বিশ্বকাপের শিক্ষা নিতে চায় অস্ট্রেলিয়া
জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ, দক্ষিণ আফ্রিকাকে পেছনে ফেললো অস্ট্রেলিয়া
দুবাই-শারজায় কিংবদন্তিদের মেলা, বাংলাদেশের হয়ে খেলবেন আশরাফুল-মাহমুদউল্লাহ
সর্বশেষ খবর
ঊর্ধ্বতন ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
ঊর্ধ্বতন ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
রুশ হামলায় দুই মাসে ইউক্রেনের ১ কোটি ৩০ লাখ বই ধ্বংস
রুশ হামলায় দুই মাসে ইউক্রেনের ১ কোটি ৩০ লাখ বই ধ্বংস
ছেলেকে না পেয়ে বাবাকে গ্রেফতার দেখানোর ঘটনায় আসকের নিন্দা
ছেলেকে না পেয়ে বাবাকে গ্রেফতার দেখানোর ঘটনায় আসকের নিন্দা
সাবেক সিইসি কাজী হাবিবুল আউয়ালের হাইকোর্টে জামিন
সাবেক সিইসি কাজী হাবিবুল আউয়ালের হাইকোর্টে জামিন
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি 
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি