সাকিবের সঙ্গে ম্যাচজয়ী জুটি বাঁধতে মুখিয়ে মুশফিক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ অক্টোবর ২০২০, ১২:৪৭আপডেট : ২৯ অক্টোবর ২০২০, ২০:১১

আবারও সাকিবের সঙ্গে জুটি বাঁধছে মুখিয়ে মুশফিক নিষেধাজ্ঞা শেষ হয়েছে সাকিব আল হাসানের। আজ থেকে তিনি মুক্ত, খেলবেন পারবেন ক্রিকেট। বাংলাদেশের জার্সি গায়ে আবারও ম্যাচ জেতানো ইনিংসের ছবি আঁকবেন তিনি। সেজন্য অবশ্য কিছুটা সময় অপেক্ষায় থাকতে হবে। কারণ আগামী বছরের জানুয়ারির আগে বাংলাদেশের কোনও খেলা নেই। তবে মুশফিকুর রহিম এখনই ম্যাচ জেতানো জুটি গড়ার স্বপ্ন দেখছেন সাকিবকে নিয়ে। এই অলরাউন্ডারের ‘ফেরার’ দিনে অভিনন্দন বার্তায় আরও অনেক স্মৃতিই রোমন্থন করেছেন তিনি।

মুশফিক তার ফেসবুক পেজে সাকিবকে নিয়ে স্মৃতিচারণ করেছেন এভাবে, ‘তরুণ বয়সে আমরা একসঙ্গে আমাদের ক্যারিয়ার শুরু করি। আমাদেরকে কখনোই পেছন ফিরে তাকাতে হয়নি। গত বছর যখন জানতে পারি যে একবছর আমরা একসঙ্গে ড্রেসিংরুম শেয়ার করতে পারবো না, এটা ছিল আমাদের সবার জন্য বিশাল একটা ধাক্কা।’

এই উইকেটকিপার ব্যাটসম্যান আরও লিখেছেন, ‘আমাদের দুর্দান্ত কিছু স্মৃতি আছে। একসঙ্গে দারুণ সব মুহূর্ত কাটিয়েছি আমরা। নিজেদের সুসময়গুলোকে আমরা ভাগাভাগি করেছি। কঠিন সময়ে একে অপরের পাশে দাঁড়িয়েছি। আমি খুব খুশি যে এই একটা বছর কেটে গেছে এবং আমরা আবারও একসঙ্গে মাঠে ফিরতে পারবো।’

দুজন মিলে আবারও দেশের জন্য ম্যাচজয়ী জুটি গড়তে চান- মুশফিক লিখেছেন পোস্টের পরের অংশে, ‘তুমি সবসময়ই চ্যাম্পিয়নের মতো কামব্যাক করেছো এবং আমি আবারও তোমার সঙ্গে ম্যাচজয়ী জুটি গড়তে অধীর আগ্রহে অপেক্ষা করছি। ইনশাআল্লাহ একসঙ্গে আবারও দলকে ম্যাচ জিতিয়ে দেশের জনগণের মুখে হাসি ফোটাবো।’

/কেআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি