মুম্বাইকে উড়িয়ে প্লে অফে হায়দরাবাদ, কলকাতার বিদায়

স্পোর্টস ডেস্ক
০৩ নভেম্বর ২০২০, ২৩:৩৯আপডেট : ০৩ নভেম্বর ২০২০, ২৩:৪০

ওয়ার্নার-ঋদ্ধিমানের ব্যাটে সহজ জয় পেয়েছে হায়দরাবাদ প্লে অফে খেলতে হলে জয়ের বিকল্প ছিল না সানরাইজার্স হায়দরাবাদের। প্রতিপক্ষ শীর্ষে থেকে শেষ চার নিশ্চিত করা মুম্বাই ইন্ডিয়ান্স। তবে আইপিএল লিগ পর্বের শেষ ম্যাচটা নিজেদের মতো করে রাঙিয়ে নিয়েছে হায়দরাবাদ। ব্যাট-বলে দারুণ পারফরম্যান্সে মুম্বাইকে ১০ উইকেটে উড়িয়ে জায়গা করে নিয়েছে প্লে অফে। তাদের শেষ চার নিশ্চিত হওয়ায় বাদ পড়েছে কলকাতা নাইট রাইডার্স।

শারজা ক্রিকেট স্টেডিয়ামে বাঁচা-মরার ম্যাচে বোলিংয়েই অর্ধেক কাজ সেরে রেখেছিল হায়দরাবাদ। তাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৪৯ রানের বেশি করতে পারেনি মুম্বাই। এরপর ব্যাট হাতে রীতিমতো মুম্বাই বোলারদের শাসন করেছেন ডেভিড ওয়ার্নার ও ঋদ্ধিমান সাহা। ফল, কোনও উইকেট না হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় হায়দরাবাদ।

যাদের বাদ পড়ার শঙ্কা ছিল, সেই হায়দরাবাদ এই জয়ে ১৪ ম্যাচ শেষে ১৪ পয়েন্ট (০.৬০৮) নিয়ে তৃতীয় স্থানে থেকে শেষ করলো লিগ পর্ব। সমান পয়েন্ট হলেও নেট রানরেটে (-০.১৭২) পিছিয়ে থাকায় বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু নেমে গেছে চতুর্থ স্থানে। সমান্তরালে বিদায়ঘণ্টা বেজে গেছে কলকাতার। সমান ১৪ পয়েন্ট থাকলেও নেট রানরেটে (-০.২১৪) পিছিয়ে থাকায় ইয়োন মরগানদের বিদায় নিতে হলো। ‍এখন প্লে অফে মুখোমুখি হবে হায়দরাবাদ ও বেঙ্গালুরু।

আসল দিনে এসে জ্বলে উঠলেন ওয়ার্নার। সত্যিকার অধিনায়কের মতো নেতৃত্ব দিয়েছেন ব্যাট হাতে। দারুণ ব্যাটিংয়ে দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন অস্ট্রেলিয়ান ওপেনার। তার সঙ্গে এ ম্যাচেও আলো ছড়িয়েছেন ঋদ্ধিমান। ‍দুজনের ঝড়ো হাফসেঞ্চুরিতে জিততে কোনও অসুবিধাই হয়নি হায়দরাবাদের। ওয়ার্নার ৫৮ বলে ১০ বাউন্ডারি ও ১ ছক্কায় অপরাজিত থাকেন ৮৫ রানে। আর ঋদ্ধিমান ৪৫ বলে ৭ বাউন্ডারি ও ১ ছক্কায় খেলেন হার না মান ৫৮ রানের ইনিংস।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নামে মুম্বাই। চোটের কারণে রোহিত শর্মাকে ভারতের অস্ট্রেলিয়া ‍সফরের দলে রাখা হয়নি। অথচ এই ব্যাটসম্যান হায়দরাবাদ ম্যাচে নেমে পড়লেন। যদিও ব্যাটিংয়ে ফেরাটা সুখকর হয়নি তার। মাত্র ৪ রানে তাকে প্যাভিলিয়নে ফেরত পাঠান সন্দীপ শর্মা। মুম্বাইয়ের মন্থর শুরু কিছুটা গতি পায় কুইন্টন ডি কক ও সূর্যকুমার যাদবের ব্যাটে। যদিও ডি কক বেশিদূর যেতে পারেননি, ১৩ বলে ২৫ রান করে আউট হয়ে যান সন্দীপের দ্বিতীয় শিকার হয়ে।

সূর্যকুমারের ব্যাটে মুম্বাইয়ের আশা বাড়লেও সেটা বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৩৬ রানে তার বিদায়ের পর ধসে পড়ে বর্তমান চ্যাম্পিয়নদের মিডল অর্ডার। মাঠে এসেই ফিরে যেতে হয় ক্রুনাল পান্ডিয়া (০) ও সৌরভ তিওয়ারিকে (১)। ওই ধাক্কা কাটিয়ে ওঠার খানিক পরই ৩০ বলে ৩৩ রান করে ফিরে যান ইশান কিষান।

ব্যাটিং ব্যর্থতার পরও মুম্বাইয় দেড়’শ ছোঁয়া স্কোর পেয়েছে কাইরন পোলার্ডের ঝড়ে। শেষ দিকে ক্যারিবিয়ান হার্ডহিটার ২৫ বলে ২ চার ও ৪ ছক্কায় খেলে যান ৪১ রানের ঝড়ো ইনিংস।

হায়দরাবাদের সবচেয়ে সফল বোলার সন্দীপ। এই পেসার ৪ ওভারে ৩৪ রান দিয়ে পেয়েছেন ৩ উইকেট। আর ২টি করে উইকেট নিয়েছেন শাহবাজ নাদিম ও জেসন হোল্ডার।

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম