প্রথম টেস্ট খেলেই অস্ট্রেলিয়া ছাড়বেন কোহলি

স্পোর্টস ডেস্ক
০৯ নভেম্বর ২০২০, ১৯:৫৫আপডেট : ০৯ নভেম্বর ২০২০, ২০:০৭

প্রথম টেস্ট খেলেই অস্ট্রেলিয়া ছাড়বেন কোহলি দুই বছর আগে অস্ট্রেলিয়ায় গিয়ে ভারত টেস্ট সিরিজ জয়ের স্বাদ পেলেও প্র্রতিপক্ষে ছিলেন না স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নার। তাই আসছে সফরটা, বিশেষ করে টেস্ট সিরিজটি ভারতের জন্য ‘আসল’ পরীক্ষার মঞ্চ। অথচ চার ম্যাচের এই সিরিজের প্রথমটির পর আর বিরাট কোহলিকে পাওয়াই যাবে না! না, অন্য কোনও জটিলতা নেই, আসলে ভারতীয় অধিনায়ক আগে থেকেই ছুটি চেয়ে নিয়েছেন বোর্ডের কাছে। সন্তানসম্ভাবা স্ত্রীর পাশে থাকতেই প্রথম টেস্ট খেলে ভারতে ফিরে আসবেন তিনি।

আগামী বছরের জানুয়ারিতে বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা ও কোহলির ঘরে আসছে প্রথম সন্তান। গত আগস্টে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাবা-মা হওয়ার সুখবর দেওয়ার সঙ্গে সময়টাও জানিয়ে দেন ভারতীয় তারকা দম্পত্তি। ইনস্টগ্রাম ও টুইটারে খবরটি জানান তারা একই লেখা পোস্টে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের আলাদা অ্যাকাউন্ট থেকে করা পোস্টে লেখা ছিল, ‘এখন থেকে আমরা তিনজন। আসছে ২০২১ সালের জানুয়ারিতে।’

তবে ওই সময় ভারতীয় দল থাকবে অস্ট্রেলিয়া সফরে, টেস্ট সিরিজের মাঝপথে। যে কারণে কোহলি আগেই ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে (বিসিসিআই) জানিয়ে রেখেছেন, টেস্ট সিরিজ পুরোটা শেষ করা সম্ভব নয় তার, আনুশকার পাশে থাকতে সিরিজের মাঝপথেই ফিরতে চান দেশে। বিসিসিআই তার পিতৃত্বকালীন ছুটি মঞ্জুর করেছে। ভারতীয় ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা জানিয়েছে, অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাডিলেডে প্রথম টেস্ট খেলেই দেশে ফিরবেন কোহলি।

এক বিবৃতিতে বিসিসিআই জানিয়েছে, ‘২৬ অক্টোবর নির্বাচন কমিটির বৈঠকে বিরাট কোহলি বিসিসিআইকে জানিয়েছিলেন অ্যাডিলেডের প্রথম টেস্ট খেলেই তার ভারতে ফিরে আসার পরিকল্পনার কথা। বিসিসিআই ভারতীয় অধিনায়কের পিতৃত্বকালীন ছুটি মঞ্জুর করেছে। অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট খেলেই দেশে ফিরবেন তিনি।’

অস্ট্রেলিয়া সফরে তিন ওয়ানডে ও সমান টি-টোয়েন্টির পর চার ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। লম্বা এই সফর শুরু হবে ২৭ নভেম্বরের টি-টোয়েন্ট সিরিজ দিয়ে। এরপর ওয়ানডে শেষে ১৭ ডিসেম্বর অ্যাডিলেড টেস্ট দিয়ে শুরু হবে ভারত-অস্ট্রেলিয়ার টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াই। এই ম্যাচ খেলেই অস্ট্রেলিয়া ছাড়বেন কোহলি।

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম