সাকিব দ্রুতই মানিয়ে নেবেন, বিশ্বাস প্রধান নির্বাচকের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ নভেম্বর ২০২০, ২১:৩২আপডেট : ০৯ নভেম্বর ২০২০, ২১:৩৭

সাকিব দ্রুতই মানিয়ে নেবেন, বিশ্বাস প্রধান নির্বাচকের জুয়াড়ির প্রস্তাব গোপন করে একবছর নিষিদ্ধ ছিলেন সাকিব আল হাসান। মুক্ত হয়ে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরা এই অলরাউন্ডার ৩৭৫ দিন পর শেরেবাংলা স্টেডিয়ামের সবুজ গালিচায় পা রাখলেন সোমবার। এদিন বিপ টেস্ট না দিলেও ফিজিও জুলিয়ান কেলাফতেকে নিয়ে বেশ কিছুক্ষণ কাজ করেছেন সাকিব। এভাবে আরও কয়েকটি সেশন কাটিয়ে ফিটনেস পরীক্ষায় বসবেন তিনি। তার আগেই অবশ্য প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীনকে পাশে পাচ্ছেন সাকিব।

বিশ্বমানের ক্রিকেটার সাকিব একবছর ক্রিকেটের বাইরে থাকলেও সবকিছুর সঙ্গে দ্রুত মানিয়ে নিতে পারবেন বলে মনে করছেন প্রধান নির্বাচক। সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, ‘নিষেধাজ্ঞার পর আজই (সোমবার) প্রথম অনুশীলন শুরু করেছে সাকিব। ওর ফিটনেসের কী অবস্থা সেটি দেখা হবে। বুধবার ও (সাকিব) ফিটনেস টেস্ট দেবে। আস্তে আস্তে হবে, তাড়াতাড়ি তো সবকিছু পাওয়া যায় না। সাকিব অনেক অভিজ্ঞ খেলোয়াড়, পৃথিবীর সেরা ক্রিকেটার সাকিব। আমি মনে করি খুব তাড়াতাড়িই সাকিব মানিয়ে নিতে পারবে। পাশাপাশি টি-টোয়েন্টি টুর্নামেন্টেও ভালো করবে।’

সোমবার ৭৩ ক্রিকেটার ফিটনেস পরীক্ষা দিয়েছেন। এর মধ্যে ৮ ক্রিকেটার ‘ফেল’ করলেও সব মিলিয়ে ফিটনেস পরীক্ষায় সন্তুষ্ট প্রধান নির্বাচক, ‘বিপ টেস্টের ফলাফল ভালোই হয়েছে। অলমোস্ট ৯০ ভাগ ভালো ফল এসেছে। আমাদের যেটা বেঞ্চ মার্ক দেওয়া আছে প্রথম শ্রেণিতে, ওটাই এখানে দিয়েছি। আশা করছি, সবাই একটা ভালো অবস্থানে আছে।’

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের জন্যই এত আয়োজন। এই প্রতিযোগিতায় চার ক্যাটাগরিতে ক্রিকেটারদের পারিশ্রমিক নির্ধারণ করা হয়েছে। এ প্রসঙ্গে মিনহাজুল বলেছেন, “এখানে চারটি ক্যাটাগরি করা আছে। ‘এ’, ‘বি’, ‘সি’ ও ‘ডি’। এখানে ‘এ’ ক্যাটাগরিতে ৫ জন আছে, ‘বি’ ক্যাটাগরিতে ২৫ জনের মতো আছে। বাকিরা বাকি দুটি ক্যাটাগরিতে। তবে ফিটনেসের ফলাফলের ভিত্তিতে আমরা ফাইনাল ড্রাফট দিতে পারবো। আশা করি, ১১ নভেম্বর খেলোয়াড় ড্রাফট তৈরি হয়ে যাবে।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম