সাকিব-মাহমুদউল্লাহ খুলনায়, মুশফিক ঢাকায়, তামিম বরিশালে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ নভেম্বর ২০২০, ১৩:০৮আপডেট : ১২ নভেম্বর ২০২০, ১৪:৩৯

সাকিব-মাহমুদউল্লাহ খুলনায়, মুশফিক ঢাকায়, তামিম বরিশালে

চলতি মাসের শেষ দিকে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ টুর্নামেন্ট শুরু হওয়ার কথা। আজ (বৃহস্পতিবার) দুপুরে ঢাকার স্থানীয় এক হোটেলে প্লেয়ার্স ড্রাফটের মাধ্যমে দলগুলো তাদের ক্রিকেটারদের দলে নেওয়ার সুযোগ পাচ্ছে। ইতিমধ্যে প্রথম ডাকে দলগুলো ‘এ’ গ্রেডের ক্রিকেটারদের দলে ভিড়িয়েছে। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে দ্বিতীয় ডাকে দলে ভিড়িয়েছে জেমকন খুলনা।

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের প্লেয়ার্স ড্রাফটে প্রথম ডাকার সুযোগ পেয়ে বেক্সিমকো ঢাকা দলে নিয়েছে মুশফিকুর রহিমকে। দ্বিতীয় দল হিসেবে সুযোগ পেয়ে জেমকন খুলনা দলে নিয়েছে সাকিব আল হাসানকে। এরপর ফরচুন বরিশাল ডেকেছে তামিম ইকবালকে। ‘এ’ গ্রেডে থাকা মোস্তাফিজুর রহমানকে প্রথম ডাকে দলে নিয়েছে গাজী গ্রুপ চট্টগ্রাম। মিনিস্টার গ্রুপ রাজশাহী প্রথম ডাকে দলে নিয়েছে ‘বি’ গ্রেডে থাকা অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনকে। ‘এ’ গ্রেডের আরেক ক্রিকেটার মাহমুদউল্লাহকে দ্বিতীয় রাউন্ডে দলে নিয়েছে খুলনা।

দ্বিতীয় রাউন্ডে লিটন দাসকে নিয়েছে চট্টগ্রাম, আফিফ হোসেনকে বরিশাল, রুবেল হোসেনকে ঢাকা ও মেহেদী হাসানকে দলে ভিড়িয়েছে রাজশাহী।

নির্বাচকেরা চারটি গ্রেডে ১৫৭ জন ক্রিকেটারের নাম প্লেয়ার্স ড্রাফটে নিবন্ধন করেছেন। এখান থেকেই প্রতিটি দল সর্বোচ্চ ১৬ জন ক্রিকেটার দলে নিতে পারবে। চারটি গ্রেডের মধ্যে সবচেয়ে বেশি ১০৮ জন ক্রিকেটার আছেন ‘ডি’ গ্রেডে। এই গ্রেডে থাকা ক্রিকেটারদের পারিশ্রমিক ধরা হয়েছে ৪ লাখ টাকা।

সবচেয়ে কম ক্রিকেটার আছেন ‘এ’ গ্রেডে। এই গ্রেডে থাকা তামিম ইকবাল, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ ও মোস্তাফিজুর রহমান পাবেন সর্বোচ্চ ১৫ লাখ টাকা। ‘বি’ গ্রেডের ২১ জন ক্রিকেটার পাবেন ১০ লাখ টাকা করে। টেস্ট দলের অধিনায়ক মুমিনুল হক, সৌম্য সরকার-লিটন দাসসহ জাতীয় দলের বেশিরভাগ ক্রিকেটারই আছেন এই গ্রেডে। ‘সি’ গ্রেডের ২৩ ক্রিকেটারের পারিশ্রমিক ৬ লাখ টাকা করে। সাব্বির রহমান আছেন এই গ্রেডে।

/আরআই/কেআর/এমএমজে/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম