ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কমতে পারে একটি টেস্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ নভেম্বর ২০২০, ১৭:৫৭আপডেট : ১৮ নভেম্বর ২০২০, ২১:২২

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কমতে পারে একটি টেস্ট মার্চে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছে বাংলাদেশ। জিম্বাবুয়ের ওই সিরিজের পর কেটে গেছে ৮ মাস, আন্তর্জাতিক আঙিনায় আর ফেরা হয়নি তামিম-মুশফিকদের। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের শুরুতে বাংলাদেশে আসবে ওয়েস্ট ইন্ডিজ। সফরে স্বাগতিকদের বিপক্ষে ক্যারিবিয়ানদের তিনটি টেস্ট খেলার কথা থাকলেও করোনার কারণে সিরিজের দৈর্ঘ্য কমাতে কমতে পারে একটি টেস্ট। বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সংবাদমাধ্যমকে এমনটাই জানিয়েছেন।

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের তিনটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলার কথা। লম্বা এই সফরে জৈব সুরক্ষা বলয়ে ক্রিকেটারদের রাখাটাও কঠিন। সব মিলিয়ে দুই বোর্ড একটি টেস্ট কম খেলার চিন্তা-ভাবনা করছে। যদিও এখনও চূড়ান্ত হয়নি, তবে সার্বিক পরিস্থিতি বিবেচনায় যদি দুই বোর্ডই কমানোর প্রয়োজন অনুভব করে তাহলেই কেবল কমবে একটি টেস্ট।

আজ (বুধবার) সংবাদমাধ্যমকে নিজামউদ্দিন বলেছেন, ‘এখনও এই বিষয়টা চূড়ান্ত হয়নি। আমাদের কাছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড অনুরোধ করেছে যে বায়ো বাবলের মধ্যে থাকাটা যেহেতু একটু সমস্যা, সিরিজের সময়টা কমিয়ে আনার জন্য একটা টেস্ট কমিয়ে আনা যায় কিনা, এটা নিয়ে আলোচনা হচ্ছে। এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।’

চলতি বছর এশিয়া কাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ ছাড়াও বেশ কয়েকটি দ্বিপাক্ষিক সিরিজ স্থগিত হয়েছে বাংলাদেশের। আগামী বছর নতুন কোনও সিরিজ আয়োজন না করে পুরনো সিরিজগুলোই আয়োজন করার চেষ্টায় বিসিবি।

‘কোনও অতিরিক্ত ম্যাচ কিংবা সিরিজ আয়োজনে আমাদের কোনও পরিকল্পনা নেই। যে সব সিরিজ স্থগিত হয়ে গেছে সেগুলো নিয়ে আমরা কাজ করবো। এই ব্যাপারে বিভিন্ন বোর্ডের সঙ্গে আমাদের ক্রিকেট অপরাশেনস যোগাযোগ রাখছে। এর মধ্যে কোনগুলো আবার খেলা যায় সেটার ব্যাপারে কাজ করছি। ওয়েস্ট ইন্ডিজ দল জানুয়ারি-ফেব্রুয়ারিতে আসছে, এই মুহূর্তে এটা নিয়ে আমরা কাজ করছি।’- বলেছেন বিসিবির প্রধান নির্বাহী।

/আরআই/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম