করোনামুক্ত মুমিনুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ নভেম্বর ২০২০, ১৫:৩৯আপডেট : ২০ নভেম্বর ২০২০, ১৫:৩৯

করোনামুক্ত মুমিনুল বাংলাদেশের ক্রিকেটে স্বস্তির খবর। করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে উঠেছেন মুমিনুল হক। বৃহস্পতিবার দ্বিতীয়বার করা কোভিড-১৯ পরীক্ষায় নেগেটিভ এসেছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক। সেরে ওঠায় সামনের বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ খেলতে আর কোনও বাধা থাকলো না গাজী গ্রুপ চট্টগ্রামের স্কোয়াডে থাকা মুমিনুলের।

আক্রান্তের ৯ দিন পর করোনামুক্ত হলেন মুমিনুল। তেমন কোনও উপসর্গ না থাকায় বাসাতেই চিকিৎসা নিচ্ছিলেন বাঁহাতি ব্যাটসম্যান। সুস্থ হওয়ার বিষয়টি মুমিনুল নিজেই নিশ্চিত করেছেন, ‘বড় বোঝা নেমে গেল। সামনে টুর্নামেন্ট (বঙ্গবন্ধু টি-টোয়েন্টি)... যাক আলহামদুলিল্লাহ, এখন সুস্থ আছি। মাঠে ফিরতে হবে দ্রুত। ফিটনেসের কাজ হয়েছে, ব্যাটিং নিয়ে কাজ করতে হবে। হাতে সময় আছে, সমস্যা হবে না কোনও।’

২৪ নভেম্বর শুরু হবে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি। প্রতিযোগিতায় পাঁচ দল- জেমকন খুলনা, বেক্সিমকো ঢাকা, গাজী গ্রুপ চট্টগ্রাম, ফরচুন বরিশাল ও মিনিস্টার গ্রুপ রাজশাহী লড়বে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে। করোনা আক্রান্ত হলেও প্লেয়ার্স ড্রাফটস থেকে আগেই মুমিনুলকে দলে ভিড়িয়ে রেখেছে গাজী গ্রুপ চট্টগ্রাম।

২৬ নভেম্বর শুরু চট্টগ্রামের বঙ্গবন্ধু কাপের মিশন। উদ্বোধনী ম্যাচে তাদের প্রতিপক্ষ বেক্সিমকো ঢাকা। ভারসাম্যপূর্ণ একটি স্কোয়াড গড়েছে চট্টগ্রাম। মোহাম্মদ মিঠুনকে অধিনায়ক করা দলটিতে মুমিনুল ছাড়াও রয়েছেন মোস্তাফিজুর রহমান, লিটন দাস, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন, তাইজুল ইসলামের মতো পরীক্ষিত ক্রিকেটাররা।

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম