কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিজয় উদযাপন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ ডিসেম্বর ২০১৫, ২০:৫০আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৫, ২১:৩৫


ছবি: সাজ্জাদ হোসেন

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর তৃতীয় আসরে শিরোপা জিতেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। টানা ২৩ দিনের ২২ গজের লড়াইয়ে ১৫ ডিসেম্বর ফাইনাল খেলে বরিশাল বুলস ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ওই ম্যাচে ৩ উইকেটের অসাধারণ জয় পায় মাশরাফির কুমিল্লা।
আর সেই প্রাপ্তিকে স্মরণীয় করে রাখতে বিজয়ের মাসে এই জয়কে আনুষ্ঠানিকভাবে উদযাপন করতে বদ্ধপরিকর ছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স পরিবার। যার ধারাবাহিকতায় মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে কুমিল্লার তারকাদের তারায় আলোকিত হয়েছিল বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনভেশন সেন্টার। এদিন অধিনায়ক মাশরাফির নেতৃত্বে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের দেশীয় ক্রিকেটারদের হাতে বিপিএলের রেপ্লিকা ট্রফি তুলে দেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কর্ণধার নাফিসা কামাল।

ছবি: সাজ্জাদ হোসেন

শুধু ক্রিকেট অঙ্গনের তারকারাই নন এদিন উপস্থিত ছিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর, মডেল-অভিনয়শিল্পী সুজানা ও আলোচিত তারকা দম্পতি অন্তত-বর্ষা।
এ সময় কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মালিক নাফিসা কামাল ও আহম মুস্তফা কামাল উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সাবেক আইসিসি সভাপতি ও পরিকল্পনামন্ত্রী আহম মুস্তফা কামাল বলেন, ‘যে দলে মাশরাফির মতো নেতা আছে তারাতো চ্যাম্পিয়ন হবেই।’
আর এ সময় দল চ্যাম্পিয়ন হওয়ায় পুরো কৃতিত্ব দেন অধিনায়ক মাশরাফি ও কোচ মোহাম্মদ সালাউদ্দিনকে।

ছবি: সাজ্জাদ হোসেন

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কর্ণধার নাফিসা কামাল বলেন, ‘ক্রিকেটারদের নিবিড় অধ্যাবসায় তো ছিলই। পাশাপাশি কোচিং স্টাফদের নিরলস পরিশ্রমের কারণেই আমরা চ্যাম্পিয়ন হতে পেরেছি।’

এ সময় অনুষ্ঠানে ৫ মিনিটের একটি প্রামাণ্য চিত্র প্রদর্শিত হয়।

/আরআই/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম