মাশরাফিকে নিয়ে খুলনা-বরিশালের টানাটানি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ ডিসেম্বর ২০২০, ১৭:৩০আপডেট : ০৩ ডিসেম্বর ২০২০, ১৭:৩২

মাশরাফিকে নিয়ে খুলনা-বরিশালের টানাটানি ইনজুরির কারণে প্লেয়ার্স ড্রাফটে ছিলেন না মাশরাফি মুর্তজা। তবে এখন চোট কাটিয়ে অনুশীলনে ফিরেছেন তিনি, বোলিংও করছেন। যদিও ম্যাচ ফিটনেস নিয়ে আরও কিছুদিন কাজ করতে হবে তাকে। তবুও বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের দুটি দল মাশরাফিকে নিতে আগ্রহ প্রকাশ করেছে। একদিকে জেমকন খুলনা, অন্যদিকে রয়েছে ফরচুন বরিশাল। আজ (বৃহস্পতিবার) দুই দলই জানিয়েছে তাদের আগ্রহের কথা।

সাকিব-মাহমুদউল্লাহকে নিয়ে শক্তিশালী দল গড়েছে খুলনা। এখন স্কোয়াডে যোগ করতে চাইছে তারা মাশরাফিকে। দলটির ম্যানেজার নাফিস ইকবাল মিরপুরের একাডেমি মাঠে সংবাদমাধ্যমকে বলেছেন, ‘মাশরাফি এমন একটা নাম, এমন একটা খেলোয়াড়, যাকে সবাই নিতে চাইবে। আমরাও আগ্রহ দেখিয়েছি। এখানে ব্যাপার হলো যে ওর এভেইভিলিটি, বোর্ড থেকেও আলাদা ফিডব্যাক নিতে হবে যে ও (মাশরাফি) কী অবস্থায় আছে, ওর ফিটনেস কী অবস্থায় আছে।’

এদিকে গত মঙ্গলবার মাশরাফিকে চেয়ে বিসিবির কাছে আবেদন করেছিল বরিশাল। এক ভিডিও বার্তায় ফরচুন বরিশালের চেয়ারম্যান মিজানুর রহমান জানিয়েছেন এমনটাই, ‘বিসিবি থেকে আমাদের বলে দেওয়া হয়েছিল, মাশরাফি যখন ফিট হবে, পাঁচটি দল চাইলেই তাকে দলে নিতে পারবে। আমরা জানতে পেরেছি মাশরাফি ফিট হয়েছে। গত মঙ্গলবার প্রথম দল হিসেবে বরিশাল মাশরাফিকে চেয়ে বোর্ড বরাবর আবেদন করেছে। আশা করি, আমরা তাকে পাবো। শুনেছি খুলনাও তার প্রতি আগ্রহ দেখিয়েছে। একের বেশি দল আগ্রহ প্রকাশ করলে লটারিতে নিষ্পত্তি হবে। তারপরও আমরা আশাবাদী মাশরাফিকে আমরা পাবো। ’

১৭তম ক্রিকেটার হিসেবে মাশরাফি যে কোনও দলেই যেতে পারবেন। শুরুতে অবশ্য বলা ছিল, একটি দল ১৬ জনের বেশি ক্রিকেটার নিতে পারবে না। তবে মাশরাফি কোনও দলে সুযোগ পেলে কারও বদলি হিসেবে নন, ১৭তম ক্রিকেটার হিসেবে খেলবেন।

এ প্রসঙ্গে নাফিস ইকবাল বলেছেন, ‘সাইফউদ্দিনের বিষয়টা ভিন্ন। ও (সাইফউদ্দিন) ইনজুরিতে। আর মাশরাফির বিষয়টি হলো, ওর বদলির জন্য আমি যতদূর জানি কাউকে নেওয়ার প্রয়োজন নেই। মাশরাফি যে কোনও দলে যেতে পারে ১৭তম খেলোয়াড় হিসেবে। আপাতত বোর্ড কী বলে সেই অপেক্ষায় আছি। বোর্ড সবুজ সংকেত দিলে আমরা মাশরাফিকে পেতে আগ্রহী।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক