ঘরের মাঠেও প্রোটিয়াদের হারের তিক্ত স্বাদ

স্পোর্টস ডেস্ক
৩০ ডিসেম্বর ২০১৫, ১৭:০৬আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৫, ১৭:৩০

ঘরের মাঠেও প্রোটিয়াদের হারের তিক্ত স্বাদ ঘরের মাঠে হারের তিক্ত স্বাদ নিয়েই টেস্ট সিরিজের প্রথম টেস্ট শেষ করলো দক্ষিণ আফ্রিকা। ইংল্যান্ডের কাছে ২৪১ রানের বড় ব্যবধানে হেরেছে স্বাগতিকরা।
ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের শেষ দিন বুধবার ৪১৬ রানের লক্ষ্যে খেলতে নামলেও সেটা অসম্ভবই ছিল। কিংসমেড স্টেডিয়ামে চতুর্থ দিন শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ছিল চার উইকেটে ১৩৬ রান। আর শেষ দিনে ইংল্যান্ডের জিততে দরকার ছিল ৬ উইকেট। অন্যদিকে ম্যাচ বাঁচানো, হার এড়াতে বা জিততে হলে স্বাগতিকদের টিকে থাকতেই হতো।

আর শেষ দিনে বাকি ২৮০ রানের লক্ষ্যে খেলতে নামায় তাদের ভরসা ছিলেন এবি ডি ভিলিয়ার্স। আগের দিনের করা ৩৭ রানে অপরাজিত থেকে শেষ দিনে মাঠে নামেন। কিন্তু ক্রিজে নেমে ৩৭ রানেই বিদায় নেন তিনি।

এরপর চিত্র পাল্টে যায় প্রোটিয়াদের ইনিংসের। শেষ দিকে জেপি ডুমিনি কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও অপরপ্রান্তে দাঁড়াতে পারেনি কেউ।

স্টিভেন ফিন ও মঈন আলীর বোলিংয়ে দ্বিতীয় ইনিংসে ১৭৪ রানেই অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। ইংল্যান্ডের হয়ে দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ ৪ উইকেট নেন স্টিভেন ফিন। আর মঈন আলী নেন ৩টি উইকেট। এছাড়া স্টুয়ার্ট ব্রড, বেন স্টোকস ও ক্রিস ওকস একটি করে উইকেট নেন।

এরআগে প্রথম ইনিংসে ইংল্যান্ডের ৩০৩ রানের জবাবে ২১৪ রান করে দক্ষিণ আফ্রিকা। আর দ্বিতীয় ইনিংসে সফরকারীরা ৩২৬ রান করলে জয়ের জন্য ৪১৬ রানের লক্ষ্য পায় প্রোটিয়ারা।  এই টেস্টে হারের ফলে চার ম্যাচ টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়লো হাশিম আমলার দল।

/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম