পাঁচ শিরোপা: কী বললেন মাশরাফি?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ ডিসেম্বর ২০২০, ১৬:০২আপডেট : ১৯ ডিসেম্বর ২০২০, ১৬:০৯

ছবি: মাশরাফির ফেসবুক ১৫ বছরের ক্যারিয়ারে পাঁচবার টি-টোয়েন্টির শিরোপা জিতেছেন মাশরাফি মুর্তজা। শুক্রবার গাজী গ্রুপ চট্টগ্রামকে হারিয়ে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে চ্যাম্পিয়ন হয়েছে মাশরাফির দল জেমকন খুলনা। আগের চারবার অধিনায়ক হিসেবে জিতলেও এবারেরটি শুধু খেলোয়াড় হিসেবে। এই অর্জনে কতটা আনন্দিত মাশরাফি, ম্যাচ শেষে তার ফেসবুক পেজের একটি ছবিতেই তা স্পষ্ট।

ঘরোয়া ক্রিকেটে শিরোপা-ভাগ্য ববাবরই মাশরাফির সঙ্গে থাকে। বিপিএলের সাত আসরের চারটি শিরোপা জিতেছেন তিনি। ২০১২ ও ২০১৩ বিপিএলে মাশরাফির নেতৃত্বে চ্যাম্পিয়ন হয় ঢাকা গ্ল্যাডিয়েটরস। ২০১৫ সালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে শিরোপা জেতেন। ২০১৭ সালে তার নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছিল রংপুর রাইডার্স। এবার জিতলেন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ। অর্জনের খাতায় যোগ হওয়া পাঁচ শিরোপার মুহূর্ত এক ছবিতে বন্দি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন তিনি।

এর আগে সাফল্যের রঙে বারবার নিজেকে রাঙাতে পারায় সৃষ্টিকর্তার প্রতি শুকরিকা আদায় করেছেন সাবেক অধিনায়ক। শুক্রবার ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মাশরাফি বলেছেন, ‘সবকিছুর জন্য সৃষ্টিকর্তা আল্লাহকে ধন্যবাদ। যখন আমি ঘরোয়া ক্রিকেটে খেলেছি, সবসময়ই চ্যাম্পিয়ন! বিশেষ করে যখন আমি ফাইনাল খেলেছি। এটার জন্য আল্লাহকে ধন্যবাদ।’

টি-টোয়েন্টিতে পাঁচ শিরোপা জেতা মাশরাফিকে ধারাভাষ্যকার এড রেইন্সফোর্ড জিজ্ঞেস করেন, ‘আমি জানি, তুমি কয়টি টি-টোয়েন্টি ফাইনাল জিতেছো। তুমি কি জানো?’ মাশরাফি হেসে হেসে বললেন, ‘চারটা বিপিএল এবং এবারের এটি। পাঁচটি।’

অথচ মাঠে নামাই অনিশ্চিত ছিল মাশরাফির। গত মার্চে ঢাকা প্রিমিয়ার লিগের একটি ম্যাচ খেলেছিলেন তিনি। এরপর দীর্ঘ বিরতি। অন্য ক্রিকেটাররা মাঠে ফিরলেও কোথাও ছিলেন না তিনি। গত অক্টোবরে প্রেসিডেন্টস কাপে খেলতে ব্যক্তিগত উদ্যোগে অনুশীলন শুরু করেছিলেন। কিন্তু দুর্ভাগ্য সঙ্গী হয়, পড়েন চোটে। এই চোট কাটিয়ে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে ফেরার সম্ভাবনা দেখা দিলেও চোটের কারণেই শুরুতে প্লেয়ার্স ড্রাফটে তার নাম ছিল না। সব বাধা কাটিয়ে জেমকন খুলনার জার্সিতে ৮ মাস ২২ দিন পর মাঠে ফেরার সুযোগ হয় মাশরাফির।

গত ৮ ডিসেম্বর গাজী গ্রুপ চট্টগ্রামের বিপক্ষে ম্যাচ দিয়ে দীর্ঘ বিরতি ভাঙেন। প্রথম দুই ম্যাচে ২ উইকেট নিয়ে ছিলেন মিতব্যয়ী। লাইন ও লেন্থ ঠিক রাখার চ্যালেঞ্জ ছিল বেশি। এর ধারাবাহিকতায় পেয়েছিলেন ৫ উইকেটও। গত সোমবার প্রথম কোয়ালিফায়ার ম্যাচে চট্টগ্রামের ইনিংস গুঁড়িয়ে দিতে শুরু থেকেই কার্যকর ভূমিকা রাখেন মাশরাফি। ৩৫ রান দিয়ে কুড়ি ওভারের ক্রিকেটে প্রথমবারের মতো পেয়েছেন ৫ উইকেট। এছাড়া বিস্ফোরক ব্যাটসম্যান লিটনকে ফিরিয়ে টি-টোয়েন্টিতে ১৫০ উইকেট পূর্ণ করেন মাশরাফি। সব মিলিয়ে ১৬৬ ম্যাচে তার ১৫৩ উইকেট। যদিও ফাইনালে ছিলেন বেশ ব্যয়বহুল। অবশ্য ফিল্ডিংয়ে ছিলেন দুর্দান্ত। পাশাপাশি নিজের ক্ষুরধার পরামর্শ দিয়ে মাহমুদউল্লাহকে সহযোগিতা করেছেন সবসময়।

খুলনার জার্সিতে মাঠে নেমেই পরপর দুই ম্যাচে হার সঙ্গী হয় মাশরাফির। কিন্তু তারাই বদলে গেলেন কোয়ালিফায়ার রাউন্ডে এসে। মাশরাফি মনে করেন, ‘টুর্নামেন্টটা তখনই শুরু হয়েছে, যখন সমীকরণ ছিল জিততেই হবে। টানা দুটি ম্যাচ হারার পর আমরা নতুন করে জোট বাঁধার চেষ্টা করেছি এবং তিনদিন সময় পেয়েছি। আমরা তখন একটা জিনিস অনুভব করতে পেরেছিলামে যে, এই মুহূর্তে এই টুর্নামেন্টে আমরা যেকোনও দলকে হারাতে পারবো। সত্যিকার অর্থে কাজটা আমরা দুর্দান্তভাবে করতে পেরেছি।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম