ভারত হোয়াইটওয়াশ হবে, সাবেক তারকার ভবিষ্যদ্বাণী

স্পোর্টস ডেস্ক
২৫ ডিসেম্বর ২০২০, ১১:৩৫আপডেট : ২৫ ডিসেম্বর ২০২০, ১১:৩৫

প্রথম টেস্টে কিছুই করতে পারেননি চেতেশ্বর পূজারা, তার মতো ব্যর্থ গোটা ভারত দল অ্যাডিলেডের দিবারাত্রির টেস্টের দ্বিতীয় ইনিংসে মাত্র ৩৬ রানে অলআউট হয়েছে ভারত। বিরাট কোহলিদের বাজে পারফরম্যান্সে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে ক্রিকেট বিশ্বে। টেস্ট ক্রিকেট ইতিহাসে নিজেদের সর্বনিম্ন রেকর্ডের লজ্জার রেকর্ড গড়া ভারত ঘুরে দাঁড়াতে মরিয়া। তবে চার ম্যাচের টেস্টের শুরুতে এত বড় ধাক্কা হজম করার পর তাদের পক্ষে ঘুরে দাঁড়ানো কতটা সম্ভব, সেটা নিয়ে নানা মত। অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার মার্ক ওয়াহ অবশ্য সব আলোচনায় জল ঢেলে দিচ্ছেন। তার মতে, অস্ট্রেলিয়ায় হোয়াইটওয়াশই হবে ভারত!

আগামীকাল (শনিবার) থেকে শুরু হচ্ছে বক্সিং ডে টেস্ট। মেলেবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের ম্যাচে ভারত আবার পাচ্ছে না অধিনায়ক বিরাট কোহলিকে। সন্তানসম্ভাবা স্ত্রীর পাশে থাকতে ভারত ফিরে গেছেন এই তারকা। তিনি না থাকায় এমনিতেই ভারতের শক্তি অনেকটা কমে যাচ্ছে। তাছাড়া অ্যাডিলেড টেস্টে অস্ট্রেলিয়ান পেস বোলিং ইউনিট বল হাতে যেভাবে আগুন ঝরিয়েছে, তাতে সফরকারীদের জন্য কঠিন পরীক্ষাই অপেক্ষা করছে।

যেকোনও সিরিজের ক্ষেত্রে প্রথম ম্যাচ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভারত শুধু প্রথম টেস্টে হারেইনি, লজ্জার অনেক রেকর্ডও সঙ্গী হয়েছে তাদের। মানসিকভাবেও ভেঙে পড়েছে অনেক। যে কারণে ভারতের ঘুরে দাঁড়ানোর খুব বেশি সুযোগ দেখছেন না মার্ক ওয়াহ। ফক্স ক্রিকেটকে দেওয়া সাক্ষাৎকারে সাবেক এই ব্যাটসম্যান তাই ভারতের ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা প্রসঙ্গে বলেছেন, ‘কোনও আশা নেই।’

কোহলির না থাকার প্রসঙ্গ টেনে মার্ক ওয়াহর বক্তব্য, ‘আমি ভেবেছিলাম, অ্যাডিলেড হলো এমন এক টেস্ট, যেখানে তাদের জয় দিয়ে শুরু করার সুযোগ ছিল, কেননা বিরাট কোহলি ওই এক টেস্টের জন্যই ছিল। ভেবেছিলাম, কন্ডিশনটা তাদের অনুকূলে আছে। (অ্যাডিলেড টেস্টের) তৃতীয় দিনে অস্ট্রেলিয়া যেভাবে গুঁড়িয়ে দিলো, তাতে করে তাদের ঘুরে দাঁড়ানোর কোনও সম্ভাবনা আমি দেখছি না।’

এরপরই টেস্ট সিরিজ নিয়ে তার ভবিষ্যদ্বাণী, ‘তাই আমার উত্তর না-ই হবে। অস্ট্রেলিয়া ৪-০তে জিতবে।’

টেস্টের আগে ওয়ানডে সিরিজের ভারত সুবিধা করতে পারেনি। তৃতীয় ম্যাচ জিতলেও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হারতে হয় ২-১ ব্যবধানে। অবশ্য টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে কোহলিরা।

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম