পাকিস্তানকে বড় দুঃসংবাদ দিলেন শাদাব

স্পোর্টস ডেস্ক
২৬ ডিসেম্বর ২০২০, ১২:৫৭আপডেট : ২৬ ডিসেম্বর ২০২০, ১৩:৪৮

শাদাব খান নিউজিল্যান্ড সিরিজে পাকিস্তান দলে মরার ওপর খাড়ার ঘা হয়ে এসেছে শাদাব খানের চোট। কিউইদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে চোট পেয়েছিলেন এই লেগ স্পিনিং অলরাউন্ডার। এই চোটে ছয় সপ্তাহ মাঠের বাইরে ছিটকে গেছেন শাদাব। নিউজিল্যান্ডের টেস্ট সিরিজের সঙ্গে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা সিরিজও মিস করবেন তিনি।

নেপিয়ারের টি-টোয়েন্টি পাকিস্তান জিতেছিল ৪ উইকেটে। তবে জয়ের মধ্যে দুশ্চিন্তায় মেঘ জন্মে ওই ম্যাচেই শাদাব চোটে পড়লে। পরে এমআরআই করে নিশ্চিত হওয়া যায় বাঁ ঊরুতে চোট পেয়েছেন তিনি। আরও পরীক্ষা নিরীক্ষা শেষে জানা গেছে, শাদাবের চোটটা গুরুতর, তাই ছয় সপ্তাহ কাটাতে হবে মাঠের বাইরে।

শুরু হয়েছে নিউজিল্যান্ড-পাকিস্তানের প্রথম টেস্ট। এই ম্যাচ থেকে আগেই ছিটকে গিয়েছেন শাদাব। এখন চলছে তার পুনর্বাসন প্রক্রিয়া। পাকিস্তান দলের চিকিৎসক সোহেল সেলিম বলেছেন, ‘এমআরআই রিপোর্টে নিশ্চিত হওয়া গেছে, চোটটা একেবারে নতুন, জিম্বাবুয়ে সিরিজের সময় যেটা হয়েছিল সেটা নয়। শাদাব এখন ছয় সপ্তাহের রিহ্যাবে থাকবে।’

নিউজিল্যান্ড সিরিজ শেষ পাকিস্তানের পরবর্তী মিশন হবে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের বিপক্ষে তারা খেলবে দুই টেস্ট ও তিন ওয়ানডে। দুই দলের সিরিজ ২৬ জানুয়ারি শুরু হয়ে শেষ হবে ১৪ ফেব্রুয়ারি।

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম