১১ মাস পর হচ্ছেন একসঙ্গে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ ডিসেম্বর ২০২০, ২০:৫৬আপডেট : ২৮ ডিসেম্বর ২০২০, ২০:৫৬

শুরু হচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দলের ক্যাম্প (ফাইল ছবি) সাকিব-তামিমরা মাঠে ফিরলেও ফেরা হচ্ছিল না সালমা-জাহানারাদের। এতদিন ব্যক্তিগত উদ্যোগে নারী ক্রিকেটাররা অনুশীলন করলেও দলীয় অনুশীলনের সুযোগ হয়নি। দীর্ঘ ১১ মাস পর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দলীয় অনুশীলনের সুযোগ পাচ্ছেন নারী ক্রিকেটাররা।

পুরো দল সর্বশেষ একসঙ্গে ছিল গত ফেব্রুয়ারিতে, টি-টোয়েন্টি বিশ্বকাপে। করোনাকালের দীর্ঘ বিরতি কাটিয়ে দলীয় অনুশীলনে ফিরছেন তারা। ৩ জানুয়ারি থেকে শুরু হওয়া ক্যাম্প চলবে মাসব্যাপী। এজন্য ২৯ ক্রিকেটারকে নির্বাচন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ (সোমবার) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশের ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চলবে মেয়েদের ক্যাম্প। ক্যাম্প চলাকালীন পাঁচটি সীমিত পরিসরের অনুশীলন ম্যাচও খেলবে তারা। জাতীয় নারী দলের সহকারী কোচ ফয়সাল হোসেন ডিকেন্স ক্যাম্প পরিচালনা করবেন। 

ক্যাম্পে থাকছেন যারা:

সালমা খাতুন, নিগার সুলতানা, মুর্শিদা খাতুন, রুমানা আহমেদ, লতা মন্ডল, পান্না ঘোষ, সানজিদা ইসলাম, আয়েশা রহমান, ফারজানা হক, জাহানারা আলম, নাহিদা আক্তার, রিতু মনি, খাদিজা-তুল কুবরা, ফাহিমা খাতুন, শামীমা সুলতানা, সোবানা মোস্তারি, রাবেয়া, পূজা চক্রবর্তী, মুমতা হেনা হাসনাত, সুরাইয়া আজমিম, নুহাত তাসনিয়া, শারমিন আক্তার সুপ্তা, শারমিন সুলতানা, ইসমা তানজিম, রুবাইয়া হায়দার, একা মল্লিক, ফারিহা ইসলাম, সানজিদা আক্তার ও সুমাইয়া আক্তার।

/আরআই/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম