সিরিজ বাঁচিয়ে রাখল শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক
৩১ ডিসেম্বর ২০১৫, ১৩:০০আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৫, ১৪:৪৯

সিরিজ বাঁচিয়ে রাখল শ্রীলঙ্কা সিরিজের তৃতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডকে ৮ উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা। এর ফলে সিরিজ জয়ের আশা এখনও বাঁচিয়ে রাখল সফরকারীরা। তবে পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে পিছিয়ে রয়েছে শ্রীলঙ্কা।
বৃহস্পতিবার নেলসনের স্যাক্সটন ওভালে টস জিতে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ২৭৬ রান করে নিউজিল্যান্ড। জবাবে ৪৬.২ ওভারে ২ উইকেট হারিয়ে জয় তুলে নেয় শ্রীলঙ্কা।
লক্ষ্য তাড়া করতে নেমে দিলশান-গুনাথিলাকার ৯৮ রানের উদ্বোধনী জুটি দুর্দান্ত সূচনা এনে দেয় শ্রীলঙ্কাকে। গুনাথিলাকার করেন ৪৫ বলে ৬৫ রান। ৪৫ বলের ঝড়ো ইনিংসটিতে ছিল ৭টি চার ও ৪টি ছক্কা।

দলীয় ৯৮ রানে গুনাথিলাকার বিদায় নিলে তিন নম্বর ব্যাটসম্যান থিরিমান্নের সঙ্গে ১১১ রানের আরেকটি চমৎকার জুটি গড়েন দিলশান। আর এ জুটিই জয়ের পথে নিয়ে যায় শ্রীলঙ্কাকে। তবে দিলশান আউট হন ৯১ রানে।

বাকি কাজটুকু করেন দিনেশ চান্ডিমাল ও থিরিমান্নে। ১০৩ বলে ৬টি চার ও একটি ছক্কার সাহায্যে ৮৭ রানে অপরাজিত থাকেন থিরিমান্নে। আর চান্ডিমাল অপরাজিত থাকেন ২৭ রানে।

এর আগে টস জিতে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৭৬ রান করে কিউইরা। সর্বোচ্চ ৫৯ রান করেন কেন উইলিয়ামসন।

শ্রীলঙ্কার পক্ষে দুশমন্থ চামিরা, নুয়ান প্রদীপ ও জেফরি ভ্যান্ডারসে দুটি করে উইকেট নেন।

/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম