ডু প্লেসির রানই করতে পারলো না শ্রীলঙ্কা!

স্পোর্টস ডেস্ক
২৯ ডিসেম্বর ২০২০, ১৮:২৬আপডেট : ২৯ ডিসেম্বর ২০২০, ১৮:৪৪

দক্ষিণ আফ্রিকার উইকেট উদযাপন। প্রোটিয়া পেসারদের তোপে ইনিংসে হেরেছে শ্রীলঙ্কা। মাত্র ১ রানের জন্য ডাবল সেঞ্চুরি করতে পারেননি। তবে ফাফ ডু প্লেসি খেলেছেন টেস্ট ক্যারিয়ারের সর্বোচ্চ ১৯৯ রানের ইনিংস। তার দুর্দান্ত ইনিংসে দক্ষিণ আফ্রিকার গড়া রান পাহাড়ে চাপা পড়লো শ্রীলঙ্কা। দ্বিতীয় ইনিংসে ডু প্লেসির রানটাই করতে পারেনি শ্রীলঙ্কা! অলআউট হয়েছে ১৮০ রানে।

আঘাত পেয়ে প্রথম ইনিংসে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়তে হয়েছিল ধনাঞ্জয় ডি সিলভাকে। তার আর মাঠে ফেরা হয়নি। দ্বিতীয় ইনিংসেও ব্যাট করতে পারেননি, তাই ৯ উইকেট পড়তেই নিশ্চিত হয়ে যায় শ্রীলঙ্কার ইনিংস ব্যবধানে হার। দক্ষিণ আফ্রিকার পেসারদের তোপে দ্বিতীয় ইনিংসে দাঁড়াতেই পারেনি লঙ্কানরা। সেঞ্চুরিয়নের বক্সিং ডে টেস্ট প্রোটিয়ারা জিতে নিয়েছে ইনিংস ও ৪৫ রানে।

ফাফ ডু প্লেসির ১৯৯ রানে ভর করে প্রথম ইনিংসে ৬২১ রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়েছিল দক্ষিণ আফ্রিকা। প্রথম ইনিংসে ৩৯৬ রান করে নিজেদের সামর্থ্যের জানান দিলেও দ্বিতীয় ইনিংসে মুখ থুবড়ে পড়লো সফরকারীরা। কুশল পেরেরা ও ভানিন্দু হাসারাঙ্গা ছাড়া কেউ দাঁড়াতে পারেননি। তাই ৪৬.১ ওভারে ১৮০ রানে গুটিয়ে গিয়ে ইনিংস হারের লজ্জায় ডুবেছে তারা। বিপরীতে দুই ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে গেছে প্রোটিয়ারা।

সাড়ে তিন দিনেই শেষ সেঞ্চুরিয়ন টেস্ট। তৃতীয় দিনের শেষ বিকেলে বল হাতে ঝড় তুলেছিলেন লুঙ্গি এনগিদি। তুলে নিয়েছিলেন ২ উইকেট। আর চতুর্থ দিনে তাণ্ডব চালিয়েছেন উইয়ান মুল্ডার, আনরিখ নর্কিয়া ও লুথো সিপামলা। তাদের সবারই শিকার ২টি করে উইকেট।

প্রথম ইনিংসে ব্যাট হাতে আলো ছড়িয়েছিলেন দিনেশ চান্ডিমাল। দ্বিতীয় ইনিংসে অভিজ্ঞ এই ব্যাটসম্যানের কাছে প্রত্যাশা আরও বেশি ছিল। তৃতীয় দিনের শেষ বিকেলে ভালো কিছুরই ইঙ্গিত মিলেছিল তার ব্যাটে। কিন্তু চতুর্থ দিনের সকালে তিনি মুল্ডারের শিকার হয়ে ফেরেন ২৫ রান করে। খানিক পর আবারও মুল্ডারের আঘাত। ২২ বছর বয়সী পেসার এবার ফেরান ১০ রান করা নিরোশান ডিকবেলাকে।

টপ অর্ডারের ব্যর্থতায় একপ্রান্ত আগলে রেখে খেলে যাচ্ছিলেন কুশল পেরেরা। তবে তার সম্ভাবনাময় ইনিংসের সমাপ্তি হয় ৬৪ রানে, নর্কিয়ার বলে উইকেটকিপার কুইন্টন ডি ককের গ্লাভসবন্দী হলে। ৮৭ বলের ইনিংসটি তিনি সাজান ১০ বাউন্ডারিতে। তার বিদায়ের পর বল হাতে আলো ছড়ানো হাসারাঙ্গা ব্যাট হাতেও জ্বলে ওঠেন। দাসুন শানাকাকে নিয়ে প্রতিরোধ গড়েন। শানাকা মাত্র ৬ রান করলেও খেলেন ৩৫টি বল। আর হাসারাঙ্গা টেস্ট ক্যারিয়ারের প্রথম হাফসেঞ্চুরি পূরণ করে খেলেন ৫৯ রানের ইনিংস। ৫৯ বলের ইনিংসটি সাজান ১২ বাউন্ডারি ও ১ ছক্কায়।

হাসারাঙ্গার ওই ইনিংসটার কারণেই দক্ষিণ আফ্রিকার জয় পেতে দেরি হয়েছে। তার বিদায়ের ৪ বল পরই জয়ের আনন্দে মাতে প্রোটিয়ারা। দ্বিতীয় ইনিংসে পেসাররা দাপট দেখালেও ম্যাচসেরা হয়েছেন ১ রানের জন্য ডাবল সেঞ্চুরি মিস করা ডু প্লেসি।

সংক্ষিপ্ত স্কোর:

শ্রীলঙ্কা: ৩৯৬ ও দ্বিতীয় ইনিংসে ৪৬.১ ওভারে ১৮০ (কুশল পেরেরা ৬৪, হাসারাঙ্গা ৫৯, চান্ডিমাল ২৫, ডিকবেলা ১০; সিপামলা ২/২৪, এনগিদি ২/৩৮, মুল্ডার ২/৩৯, নর্কিয়া ২/৪৭)।

দক্ষিণ আফ্রিকা: প্রথম ইনিংসে ১৪২.১ ওভারে ৬২১ (ডু প্লেসি ১৯৯, এলগার ৯৫, মহারাজ ৭৩, বাভুমা ৭১, এইডেন মারক্রাম ৬৮; হাসারাঙ্গা ৪/১৭১, বিশ্ব ৩/১২৯, শানাকা ২/৯৮)।

ফল: দক্ষিণ আফ্রিকা ইনিংস ও ৪৫ রানে জয়ী।

সিরিজ: দুই ম্যাচের সিরিজ দক্ষিণ আফ্রিকা ১-০তে এগিয়ে।

ম্যাচসেরা: ফাফ ডু প্লেসি।

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম