দেশে ফিরলেন সাকিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জানুয়ারি ২০২১, ১১:৫২আপডেট : ০৩ জানুয়ারি ২০২১, ১১:৫২

আগামী ১০ জানুয়ারি বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ। জাতীয় দলের প্রস্তুতিও শুরু হবে ১০ জানুয়ারি থেকে। সেই প্রস্তুতিতে অংশ নিতে রবিবার দেশে ফিরেছেন সাকিব আল হাসান।

আজ সকাল ১০টায় কাতার এয়ারওয়েজের (কিউআর-৬৪০) ফ্লাইটে করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন বিশ্বসেরা অলরাউন্ডার। তার এক ঘনিষ্ঠ সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সাকিবের সঙ্গে তার মা শিরিন আক্তারও দেশে ফিরেছেন।

অসুস্থ শ্বশুরকে দেখতেই বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের শেষ দুই ম্যাচ না খেলে যুক্তরাষ্ট্র চলে গিয়েছিলেন সাকিব। ফলে তাকে ছাড়াই ম্যাচগুলো খেলতে হয় জেমকন খুলনাকে। তবে চ্যাম্পিয়ন হতে সমস্যা হয়নি খুলনার। ফেবারিট ও কাগজে কলমের এক নম্বর দল গাজী গ্রুপ চট্টগ্রামকে হারিয়ে শিরোপা জিতেছে জেমকনের দলটি।

দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলতে আগামী ১০ জানুয়ারি বাংলাদেশে সফরে আসবে ক্যারিবিয়ানরা। ১৮ জানুয়ারি বিকেএসপিতে ৫০ ওভারের প্রস্তুতি ম্যাচ দিয়ে শুরু হবে সফরের আনুষ্ঠানিকতা। এর পর তারা ২০ ও ২২ জানুয়ারি মিরপুরে দুটি ওয়ানডে ম্যাচ খেলবে। ২৩ জানুয়ারি চট্টগ্রামের উদ্দেশে রওয়ানা দেবে দুই দল। একদিন বিরতি দিয়ে তারা ২৫ জানুয়ারি জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে।

২৮ থেকে ৩১ জানুয়ারি এম এ আজিজ স্টেডিয়ামে হবে চার দিনের একটি প্রস্তুতি ম্যাচ। ৩ ফেব্রুয়ারি জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। মিরপুর স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টটি শুরু হবে আগামী ১১ ফেব্রুয়ারি।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম