অস্ট্রেলিয়ায় করোনা-বিধি কঠোর করলে খেলবে না ভারত!

স্পোর্টস ডেস্ক
০৩ জানুয়ারি ২০২১, ১৭:১০আপডেট : ০৩ জানুয়ারি ২০২১, ১৭:১৩

তৃতীয় টেস্ট মাঠে গড়ানোর আগেই ভারত-অস্ট্রেলিয়ার চতুর্থ টেস্ট নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। কঠোর করোনা-বিধিতে খুবই বিরক্ত ভারতীয় টিম ম্যানেজমেন্ট। এই অবস্থায় বাড়তি কঠোরতা আরোপ করলে ব্রিসবেনে শেষ টেস্ট খেলতে যাবে না বলে জানিয়েছে ভারত!

অস্ট্রেলিয়ার করোনা পরিস্থিতি অবনতির দিকেই যাচ্ছে প্রতিনিয়ত। এই অবস্থায় রাজ্য সরকারগুলো কঠোর অবস্থানে যাচ্ছে। সেই ধারাতেই কুইন্সল্যান্ড রাজ্য নিজেদের সীমানা বন্ধ করে দিয়েছে। এখন সেখানে গেলে আবারও কোয়ারেন্টিনের কঠোর বেড়াজালে আবদ্ধ হতে হবে দুই দলকে। কিন্তু ভারতীয় ম্যানেজমেন্ট এর পক্ষপাতী নয়। এর কারণ হিসেবে ক্রিকবাজকে ভারতীয় দলের এক মুখপাত্র বলেছেন, ‘দেখুন সিডনিতে আসার আগে দুবাইয়ে আমরা ১৪ দিনের কোয়ারেন্টিন পালন করেছি। এখানেও কোয়ারেন্টিন পালন করছি। তার মানে দাঁড়ালো আমরা কঠোর জীবানু সুরক্ষিত বলয়ে প্রায় এক মাসের মতো আছি। এখন এটা চাইবো না যে, শেষ দিকে এসে আবার কোয়ারেন্টিন পালন করা লাগুক।’

মূলত টানা খেলার ধকলে মানসিকভাবে বিধ্বস্ত থাকাতেই একাকি হোটেল জীবন সহ্য করার বিরুদ্ধে ভারত। সেই কথাই স্পষ্ট করে জানালেন ওই মুখপাত্র, ‘ব্রিসবেনে আবারও হোটেলবন্দি হয়ে থাকতে হলে আমরা সেখানে যাবো না। তবে অন্যকোন শহরে খেলা হলে আমাদের সমস্যা নেই। প্রয়োজনে একই শহরে শেষ দুই টেস্ট খেলেও বাড়ি ফিরতে রাজি আছি।’

কিন্তু ক্রিকেট অস্ট্রেলিয়া মোটেও ছাড় দিতে নারাজ। এরই মধ্যে জীবানু সুরক্ষিত বলয় ভাঙার অপরাধে ৫ ভারতীয় ক্রিকেটারকে আইসোলেশনে রাখা হয়েছে। যাদের মধ্যে রয়েছেন রোহিত শর্মাও। তারা মেলবোর্নের একটি রেস্টুরেন্টে খেতে গিয়েছিলেন! 

দ্য অস্ট্রেলিয়ান জানিয়েছে, অজি ক্রিকেটারদেই এখন অনুশীলনের সময় ছাড়া হোটেলবন্দি থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। ভারতীয় দলকে অবশ্য এখনও কঠোর এই বার্তা পৌঁছে দেওয়া হয়নি। যদি হয়, তাহলে পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সেটাই এখন দেখার বিষয়।

/এফআইআর/ 
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম