এতদিন পর অস্ট্রেলিয়ায় স্মিথের সেঞ্চুরি!

স্পোর্টস ডেস্ক
০৮ জানুয়ারি ২০২১, ১৬:২৪আপডেট : ০৮ জানুয়ারি ২০২১, ১৬:২৪

২০১৯ সালের সেপ্টেম্বরে সবশেষ টেস্টে সেঞ্চুরি পেয়েছিলেন তিনি। ঘরের মাঠের প্রসঙ্গ এলে শেষবার তিন অঙ্কের ঘরে পৌঁছেছিলেন চার বছর আগে। খেলোয়াড়টি যখন স্টিভেন স্মিথ তখন এই পরিসংখ্যান বেশ বেমানান। অবশেষে লাল বলের ক্রিকেটে ব্যর্থতার বৃত্ত ভেঙে আবারও হাসলো অস্ট্রেলিয়ান তারকার ব্যাট। সিডনি টেস্টে সেঞ্চুরি পেয়েছেন স্মিথ। তার শতকে রক্ষা পেয়েছে ব্যাটিং বিপর্যয়ে পড়া স্বাগতিকরা। এরপর ব্যাটিংয়ে নামা ভারত পেয়েছে ভালো শুরু।

চাপের মধ্যে স্মিথ খেলেছেন ১৩১ রানের দুর্দান্ত এক ইনিংসে। তার লড়াকু ইনিংসে ভর দিয়ে প্রথম ইনিংসে অলআউট হওয়ার আগে অস্ট্রেলিয়া স্কোরে জমা করে ৩৩৮ রান। দারুণ বোলিংয়ে পর শুবমান গিলের দৃঢ়তায় ব্যাট হাতেও ভালো শুরু পেয়েছে ভারত। দ্বিতীয় দিন শেষে সফরকারীদের স্কোর ২ উইকেটে ৯৬। এখনও পিছিয়ে আছে ২৪২ রানে।

বৃষ্টি বিঘ্নিত প্রথম দিনটা ছিল অস্ট্রেলিয়ার। ২ উইকেটে করেছিল ১৬৬ রান। লাবুশেন ৬৭ রানে, আর স্মিথ দ্বিতীয় দিন শুরু করেছিলেন ৩১ রানে। দ্বিতীয় দিনের শুরুটাও মন্দ ছিল না। চমৎকার ব্যাটিংয়ে লাবুশেন এগিয়ে যাচ্ছিলেন সেঞ্চুরির দিকে। কিন্তু ৯১ রানে তাকে থামতে হয় রবীন্দ্র জাদেজার বলে। ১৯৬ বলের ইনিংসটি অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান সাজান ১১ বাউন্ডারিতে।

লাবুশেনের বিদায়ের পর এলোমেলো অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপ। আগের দুই টেস্টে ব্যাট হাতে যেভাবে ভুগেছে, সেই চিত্রই ফিরে আসে। ম্যাথু ওয়েড (১৩), ক্যামেরন গ্রিন (০) কিংবা অধিনায়ক টিম পেইন (১), কেউই কিছু করতে পারেননি।

তাদের আসা-যাওয়ার মিছিয়ে একপ্রান্ত আগলে রেখে দারুণ এক ইনিংস খেলেছেন স্মিথ। তুলে নেন টেস্ট ক্যারিয়ারের ২৭তম সেঞ্চুরি। ২০১৯ সালে অ্যাশেজে ইংল্যান্ডের বিপক্ষে মহাকাব্যিক ডাবল সেঞ্চুরির পর এবারই প্রথম তিন অঙ্কের ঘরে পৌঁছালেন তিনি। ঘরের মাঠের হিসেবে সেঞ্চুরিটা এলো ২০১৭ সালের বক্সিং ডে টেস্টের পর। জাদেজার সরাসরি থ্রোতে রানআউট হওয়ার আগে তার খেলা ১৩১ রানের ইনিংসে মান রক্ষা হয়েছে অস্ট্রেলিয়ার। ২২৬ বলের ইনিংসটি সাবেক অধিনায়ক সাজান ১৬ বাউন্ডারিতে। এছাড়া মিচেল স্টার্কের ব্যাট থেকে আসে ২৪ রান।

ভারতের সবচেয়ে সফল বোলার জাদেজা। বাঁহাতি স্পিনার ৬২ রান দিয়ে পেয়েছেন ৪ উইকেট। আর ২টি করে উইকেট নিয়েছেন জসপ্রিত বুমরা ও নাভদীপ সাইনি।

সিডনি টেস্ট দিয়ে ফিরেছেন রোহিত শর্মা। আগের ম্যাচে আলো ছড়ানো গিলকে নিয়ে দারুণ শুরু করেছিলেন তিনি। তাদের ব্যাটে উদ্বোধনী জুটি থেকে ভারত পায় ৭০ রান। চোট কাটিয়ে ফেরা রোহিত দৃঢ়তা দেখালেও বেশিদূর যেতে পারেননি, ২৬ রান করে থামতে হয় জশ হ্যাজেলউডের বলে। গিল অবশ্য তুলে নেন টেস্ট ক্যারিয়ারের প্রথম হাফসেঞ্চুরি। যদিও ফিফটি করেই প্যাট কামিন্সের বলে প্যাভিলিয়নে ফিরেছেন ডানহাতি ওপেনার। ১০১ বলে ৮ বাউন্ডারিতে করেছেন ৫০ রান।

তার বিদায়ের পর দিনের বাকি সময়টা পার করে দিয়েছেন চেতেশ্বর পূজারা (৯*) ও অধিনায়ক আজিঙ্কা রাহানে (৫*)।

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম