‘মাশরাফির অভাব সবাই অনুভব করবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জানুয়ারি ২০২১, ১৭:৪৭আপডেট : ০৯ জানুয়ারি ২০২১, ১৭:৪৯

ভবিষ্যতের পরিকল্পনায় নেই মাশরাফি বিন মুর্তজা। যে কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজে দলে নেই সাবেক এই অধিনায়ক। তিনি না থাকায় ‘বাংলাদেশের শক্তি কমেছে’ মন্তব্য করে সাবেক অধিনায়ক আকরাম খান জানিয়েছেন, মাশরাফির অভাব অনুভব করবে দল।

ওয়ানডের প্রাথমিক দলেও মাশরাফিকে রাখেননি নির্বাচকরা। চোটের কারণে ক্যারিয়ারে বহুবার বাদ পড়তে হয়েছে এই পেসারকে। তবে এভাবে বাদ পড়ার অভিজ্ঞতা এবারই প্রথম।

তার না থাকা প্রসঙ্গে আজ (শনিবার) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব সামলানো‍ আকরাম বললেন, ‘মাশরাফি একজন গ্রেট খেলোয়াড়, কোনও সন্দেহ নেই। সে আমাদের অন্যতম সেরা অধিনায়কও। ওর মতো একজন খেলোয়াড় স্কোয়াডে না থাকাটা দলের শক্তি কমিয়েছে এবং ওর যে অভিজ্ঞতা, সেই হিসেবে সবাই অভাব অনুভব করবে।’

২০২৩ বিশ্বকাপের ভাবনায় নেই মাশরাফি। তাই দলে রাখা সম্ভব হয়নি বলে কয়েকদিন আগে সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু, ‘অবশ্যই (বাদ দেওয়া কঠিন ছিল)। ওর প্রতি সম্মান আমাদের সবসময়ই আছে। আমাদের দেশের জন্য অনেক কিছু দিয়েছে। এটা কঠিন সিদ্ধান্ত ছিল, তারপরও বাস্তবতা আমাদের মানতেই হবে। সামনের দিকে এগিয়ে যেতে হবে।’

সঙ্গে যোগ করেছিলেন, ‘২০২৩ বিশ্বকাপের পরিকল্পনা অনুযায়ী এই সিদ্ধান্ত টিম ম্যানেজমেন্টের সবাই মিলে সম্মিলিতভাবে নিয়েছি। মাশরাফিকে বাদ দিতে হয়েছে। সেই হিসেবে আমি মনে করি, ওর জায়গায় যে খেলবে তার জন্য একটা বিরাট সুযোগ।’

প্রসঙ্গত, রবিবার সকালে বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ দল। দীর্ঘ ৮ মাসের বিরতি কাটিয়ে ক্যারিবিয়ানদের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার অপেক্ষায় লাল-সবুজ জার্সিধারীরা। তিনটি ওয়ানডের পাশাপাশি দুটি টেস্ট খেলবে দুই দল। আগামী ২০ জানুয়ারি সিরিজের প্রথম ওয়ানডে শুরু হবে। এরপর ২২ ও ২৫ জানুয়ারি বাকি দুই ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল। ৩ ফেব্রুয়ারি শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় ও শেষ টেস্ট মাঠে গড়াবে ১১ ফেব্রুয়ারি।

/আরআই/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম