ভারতের কথায় রাজি হতেই হলো অস্ট্রেলিয়াকে  

স্পোর্টস ডেস্ক
১১ জানুয়ারি ২০২১, ১৩:১১আপডেট : ১১ জানুয়ারি ২০২১, ১৩:১১

অস্ট্রেলিয়ার কঠোর কোয়ারেন্টিন বিধির কারণে বেঁকে বসেছিল ভারত। কুইন্সল্যান্ড রাজ্যে কড়া বিধি নিষেধে ব্রিসবেনে খেলতে অনীহা ছিল সফরকারীদের। ফলে চতুর্থ টেস্ট নিয়ে শঙ্কা দেখা দিয়েছিল। ভারতীয় ক্রিকেট বোর্ডের সাধারণ সম্পাদক জয় শাহ অবশ্য নিশ্চিত করেছেন, ব্রিসবেনেই হচ্ছে ভারত-অস্ট্রেলিয়ার শেষ টেস্ট।

জানা গেছে, যে কঠোর কোয়ারেন্টিন বিধি নিয়ে ভারতীয় ক্রিকেট দলের আপত্তি ছিল। তাতে শিথিল হতে রাজি হয়েছে কুইন্সল্যান্ডের স্থানীয় সরকার। এমন তথ্যই আভাসই মিলেছে ক্রিকেট অস্ট্রেলিয়ার বিবৃতি থেকে। ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী নিক হকলি বলেছেন, ‘চতুর্থ টেস্ট পরিকল্পনা মতো শুরু করতে ক্রিকেট অস্ট্রেলিয়া ও বিসিসিআইকে সহযোগিতার জন্য কুইন্সল্যান্ড সরকারকে ধন্যবাদ জানাই।’

অবশ্য ভারতীয় ক্রিকেট বোর্ডের ভেন্যু নিয়ে কোনও ধরনের আপত্তি ছিল না। তারা চাইছিল ক্রিকেটারদের মানসিক ভাবে চাঙা রাখতে টানা যেন কড়া কোয়ারেন্টিন বিধির মধ্যে পড়তে না হয়। এখন শিথিলতার ফলে রোহিত শর্মারা হোটেলে আইপিএলের মতো জীবানু সুরক্ষিত বলয়ে থাকার সুযোগ পাবেন। যেখানে একে অপরের সঙ্গে মেলাশার সুযোগ থাকবে সফরকারীদের। 

৫০ শতাংশ দর্শক নিয়ে সিরিজের শেষ টেস্ট শুরু হবে ১৫ জানুয়ারি।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম