পেসারদের ফিল্ডিংয়ে আরও উন্নতির প্রত্যাশা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জানুয়ারি ২০২১, ১৯:৫০আপডেট : ১১ জানুয়ারি ২০২১, ১৯:৫০

গ্রাউন্ড ফিল্ডিংয়ের ক্ষেত্রে বাংলাদেশের পেসারদের দুর্বলতা বেশিরভাগ সময়ই লক্ষ্য করা যায়। যদিও আগের থেকে পেসারদের ফিল্ডিংয়ের মান অনেক উন্নতি হয়েছে। জাতীয় দলের ফিল্ডিং কোচ রায়ান কুক আগামী দুই বছরে মোস্তাফিজ-রুবেল-তাসকিনদের ফিল্ডিংয়ে আরও উন্নতি দেখার আশা করছেন।

আজ (সোমবার) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ফিল্ডিং কোচ সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আমার মনে হয়, তাদের (পেসার) মধ্যে দারুণ এনার্জি আছে। তারা তাদের ফিল্ডিং নিয়ে পরিশ্রম করছে। তারা অতিরিক্ত কাজ করতে চাচ্ছে এবং দারুণ চেষ্টা করছে যা আমি পছন্দ করি। ওদের টেকনিক নিয়ে অনেক কাজ করতে হবে, বিশেষ করে ক্যাচিং ও গ্রাউন্ড ফিল্ডিংয়ের কিছু দিক নিয়ে। অবশ্য তাদের থ্রোয়িং বেশ ভালো। তাই আমি আশা করছি, আগামী দুই বছরে তাদের গ্রাউন্ড ফিল্ডিংয়ের ক্ষেত্রে দারুণ উন্নতি হবে।’

১০ মাস বিরতির পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার অপেক্ষায় বাংলাদেশ। দীর্ঘ বিরতির পরও ৫০ ওভারের ম্যাচ খেলতে নেমে কোনও সমস্যা হবে না বলে মনে করেন কুক, ‘ক্রিকেটাররা বেশ প্রস্তুতি ম্যাচ পেয়েছে ওয়ানডে এবং টি-টোয়েন্টি টুর্নামেন্টের মধ্য দিয়ে। ৫০ ওভারের টুর্নামেন্টের সময় আমি এখানে ছিলাম এবং সেখানে তাদের ফিল্ডিং খুবই প্রশংসনীয় ছিল। সবারই বেশ সুস্থ, সতেজ এবং প্রস্তুত থাকবার কথা।’

জাতীয় দলের ফিল্ডিং কোচ পুরোদমে ফিল্ডিং অনুশীলন করাচ্ছেন না। তবে দ্রুতই খেলোয়াড়দের কঠোর পরিশ্রম করিয়ে প্রস্তুত করবেন তিনি, ‘খেলোয়াড়রা টি-টোয়েন্টি টুর্নামেন্টের পর একটি বিরতি থেকে ফিরেছে। তাই তাদেরকে ধীরে ধীরে অনুশীলনের মধ্যে ফিরিয়ে আনছি, মাঠে তাদের মুভমেন্ট এবং বেসিকের ওপর কাজ করছি, তাদের থ্রোয়িংকে আগের জায়গায় আনার চেষ্টা করছি। যেহেতু বেশ কিছু সময় পর তারা ফিরছে, কিছু ক্ষেত্রে আপনি একটু অনভ্যস্ত হয়ে গিয়ে চোট বাঁধাতে পারেন। তাই তাদেরকে ধীরে ধীরে আগের জায়গায় আনার চেষ্টা করছি। সিরিজের কাছাকাছি আসতে আসতে আমরা অনুশীলনের তীব্রতা বাড়াবো।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম