আমিরাত দলে ছড়িয়ে পড়েছে করোনা, সিরিজ হওয়া নিয়ে সংশয়!

স্পোর্টস ডেস্ক
১২ জানুয়ারি ২০২১, ১১:৩৮আপডেট : ১২ জানুয়ারি ২০২১, ১১:৪৪

করোনাকালে স্বাভাবিক ছন্দে চলতে পারছে না আন্তর্জাতিক ম্যাচ। দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ড সিরিজেও একই ঘটনা ঘটেছিল। বার বার স্থগিত হচ্ছিলো করোনার হানায়। এবার সংযুক্ত আরব আমিরাত ও আয়ারল্যান্ডের চলমান সিরিজেও হানা দিয়েছে করোনা। টানা দ্বিতীয় দিনের মতো স্থগিত হলো সিরিজের দ্বিতীয় ওয়ানডে।

প্রথম ম্যাচটি ঠিকঠাক মতো গড়ালেও আরব আমিরাত দলে করোনার হানায় পরের ম্যাচ মাঠে গড়াতেই পারেনি। রবিবার ম্যাচটি মাঠে গড়ানোর কথা ছিল। কিন্তু দলটির তৃতীয় একজন খেলোয়াড় করোনা পজিটিভ হওয়ায় সেদিনের ম্যাচটি স্থগিত করা হয়। পরে ম্যাচটি হওয়ার কথা ছিল মঙ্গলবার। এই অবস্থায় পুরো দলের ৪৮ ঘণ্টার আইসোলেশনের মাঝেই আরব আমিরাত ক্রিকেট বোর্ড আরও একজনের করোনা সংক্রমণের খবর জানিয়েছে। এ নিয়ে তাদের ক্যাম্পে করোনায় আক্রান্ত পাওয়া গেলো ৪জন।

ফলে পুরো দলকে যেহেতু বাড়তি সময়ের জন্য কোয়ারেন্টিনে থাকতে হবে, তাই বাকি তিন ওয়ানডে ঠিকমতো মাঠে গড়াবে কিনা তা নিয়ে সংশয় রয়েই গেছে। কারণ জানুয়ারির ২১ তারিখ থেকেই আবুধাবিতে আফগানিস্তানের সঙ্গে ৩ ম্যাচের ওয়ানডে খেলবে আইরিশরা।

আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড জানিয়েছে, তারা পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছে। তাই বুঝে শুনেই তারা পরবর্তী সিদ্ধান্তের কথা জানাবে।

উল্লেখ্য, প্রথম ম্যাচটিতে আইরিশদের ৬ উইকেটে হারিয়ে চমক সৃষ্টি করেছে আরব আমিরাত।   

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ