নতুন ভূমিকায় উমর গুল

স্পোর্টস ডেস্ক
১৩ জানুয়ারি ২০২১, ১২:২৪আপডেট : ১৩ জানুয়ারি ২০২১, ১২:২৪

টি-টোয়েন্টির শুরুর দিকের বড় তারকা তিনি। ২০০৯ সালে পাকিস্তানকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতাতে তার ছিল অসামান্য অবদান! অবসরে চলে যাওয়া সেই পেসার উমর গুলকে বোলিং কোচ হিসেবে দেখা যাবে আসন্ন পাকিস্তান সুপার লিগে (পিএসএল)। তাকে নিয়োগ দিয়েছে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স।

সাবেক ডানহাতি পেসার উমর গুল স্থলাভিষিক্ত হবেন আরেক পাকিস্তানি গ্রেট আব্দুর রাজ্জাকের।

গুলের মতো একজনকে পেয়ে কোয়েটার মালিকও খুব উচ্ছ্বসিত। নাদিম ওমর বলেছেন, ‘উমরের অভিজ্ঞতার ভাণ্ডার বেশ সমৃদ্ধ। তার নিয়োগের ফলে মোহাম্মদ হাসনাইন, নাসিম শাহ ও উসমান শিনওয়ারিদের অনেক সুবিধা হবে।’

পাকিস্তান সুপার লিগে কোয়াটার হয়েই প্রথম দুই মৌসুম খেলেছেন গুল। তার বোলিং কোচ হওয়াতে ভীষণ খুশি হেড কোচ মঈন খানও!

৩৬ বয়সী গুল পাকিস্তানের হয়ে টেস্ট খেলেছেন ৪৭টি। ওয়ানডে ১৩০টি ও টি-টোয়েন্টি ৬০টি। এই সংস্করণগুলোতে উইকেট নিয়েছেন যথাক্রমে ১৬৩, ১৭৯ ও ৮৫টি।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম