চোটের হানায় আইপিএলকে দোষ দিচ্ছেন ল্যাঙ্গার!

স্পোর্টস ডেস্ক
১৩ জানুয়ারি ২০২১, ১৫:৫৯আপডেট : ১৩ জানুয়ারি ২০২১, ১৫:৫৯

টানা আইপিএল খেলেই অস্ট্রেলিয়ায় সিরিজ খেলতে গেছে ভারত। অজিদের বেলাতেও তাই। কিন্তু টানা খেলার ধকল শরীরের ওপর কীরকম প্রভাব ফেলতে পারে, এর উদাহরণ চলমান এই সিরিজ। দুই দলেই একের পর এক তারকা চোট আক্রান্ত হয়ে ছিটকে যাচ্ছেন। অস্ট্রেলিয়া কোচ জাস্টিন ল্যাঙ্গার তাই সব দোষ দিচ্ছেন দেরি করে হওয়া আইপিএলকেই!

এবারের আইপিএল করোনার কারণে পিছিয়েছে কয়েক দফা। এপ্রিলে না হয়ে শেষ পর্যন্ত সেপ্টেম্বর-নভেম্বর সংযুক্ত আরব আমিরাতে গড়িয়েছে কাড়ি কাড়ি টাকার এই টুর্নামেন্ট। আন্তর্জাতিক সূচির আগে আইপিএল হওয়ায় ল্যাঙ্গার তাই কাঠগড়ায় দাঁড় করালেন গত আইপিএলকেই, ‘এই গ্রীষ্মে কতজন চোট প্রাপ্ত হয়েছে সেটি আসলেই চমকপ্রদ বিষয়। আমার মনে হয় না এই বছরের আইপিএল সূচিটা যেভাবে করা হয়েছে, সেটি কারো জন্য আদর্শ ছিল। বিশেষ করে এই ধরনের বড় সিরিজের আগে।’  

সিরিজের আগে এভাবে টানা খেলার ধকল যে ক্রিকেটাররা সইতে পারছেন না, তার প্রমাণ এরই মধ্যে মিলেছে ভারত-অস্ট্রেলিয়া সিরিজে। সর্বশেষ রবীন্দ্র জাদেজা, জসপ্রিত বুরমাহ চোটের তালিকায় যোগ দিয়েছেন। তাদের আগে লোকেশ রাহুল, মোহাম্মদ সামি ও উমেশ যাদবও ছিটকে গেছেন। অস্ট্রেলিয়ার ক্ষেত্রে সিরিজের শুরুতে চোট পেয়ে খেলতে পারেননি ওয়ার্নার। ল্যাঙ্গার আইপিএল ভালোবাসেন ঠিকই, তবে বড় সিরিজের আগে এভাবে টানা খেলার বিষয়টিকে সমর্থন করেন না তিনি। তাই আইপিএলের সময় ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলেছেন, ‘আমি আইপিএল ভালোবাসি, দেখি। যেভাবে আমি কাউন্টি ক্রিকেট দেখি সেভাবেই। আমার মনে হয় তরুণ ক্রিকেটারদের উন্নতিতে ভীষণভাবে সহায়তা করে এই টুর্নামেন্ট। তবে এর সময় ব্যবস্থাপনা নিয়ে কথা বলতেই হবে। করোনার কারণে এমনটা হলেও, সূচিটা মোটেও আদর্শ ছিল না। চলমান সিরিজে যেমনটি হলো, আশা করছি আয়োজকরা বিষয়টা ভেবে দেখবে।’

/এফআইআর/   
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম