সাকিবকে নিয়ে বাড়তি দুশ্চিন্তায় ক্যারিবিয়ানরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জানুয়ারি ২০২১, ২১:০৬আপডেট : ১৩ জানুয়ারি ২০২১, ২১:১০

নিষেধাজ্ঞা কাটিয়ে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ দিয়ে ক্রিকেটে ফিরেছেন সাকিব আল হাসান। এখন আছেন আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার অপেক্ষায়। ঘরোয়া ক্রিকেটে ফেরাটা প্রত্যাশামতো হয়নি এই অলরাউন্ডারের, তবে দেশের জার্সিতে ভালো করতে মুখিয়ে থাকা সাকিব অনুশীলনে কঠোর পরিশ্রম করছেন। আসল মঞ্চেই যে জ্বলে ওঠেন সাকিব, সেটা অসংখ্যবার দেখা গেছে। তাই তাকে ঘিরে বাড়তি দুশ্চিন্তা ওয়েস্ট ইন্ডিজ ক্যাম্পে।

ক্যারিবিয়ানদের টেস্ট অধিনায়ক ক্রেগ ব্র্যাথওয়েট তো বলেই দিলেন, সাকিব বাংলাদশের অন্যতম সেরা অস্ত্র। ব্র্যাথওয়েটদের ‘ভয়ের’ যথেষ্ট কারণও আছে। ৫৬ টেস্টে ৩ হাজার ৮৬২ রান ও ২১০ উইকেট পাওয়া সাকিব ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১০ ম্যাচে ৭৪৫ রান ও ৫৬ উইকেট পেয়েছেন। দেশের মাটিতে খেলা সবশেষ দুই টেস্টেও সফরকারীদের ভুগিয়েছেন সাকিব। তাই তো বিশ্বসেরা অলরাউন্ডারকে নিয়ে বেশ সতর্ক সফরকারীরা।

এক প্রশ্নের জবাবে ওয়েস্ট ক্রেগ ব্র্যাথওয়েট বলেছেন, ‘সাকিব বাংলাদেশের অন্যতম সেরা অস্ত্র। (মুশফিকুর) রহিম খুব ভালো খেলোয়াড়। তাদের দলে মাহমুদউল্লাহও আছে। অভিজ্ঞ খেলোয়াড় আছে। পাশাপাশি দেশের মাটিতে খেলবে তারা। ভালোমানের স্পিনার এবং সামর্থ্যবান ব্যাটসম্যান আছে। কিন্তু আপনি যদি নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেন এবং নিজেদের ওপর বিশ্বাস রাখতে পারেন তাহলে আপনি সফল হবেন।’

বাংলাদেশের বিপক্ষে খেলতে গেলেই স্পিনে কুপোকাত হতে হয় ওয়েস্ট ইন্ডিজকে। এবার বাংলাদেশের স্পিনারদের চ্যালেঞ্জ জয়ের প্রত্যাশা করছেন ক্যারিবিয়ান ওপেনার, ‘স্পিনাররা গতবার বেশ ভালো করেছিল। আমরা এবার ভালো রিভিউ করে এসেছি। আশা করছি, ভালো করবো। নিজেদের পরিকল্পনায় স্থির থাকতে হবে, সেগুলো মাঠে কাজে লাগাতে হবে। নিজেদের প্রস্তুতিতেও বিশ্বাস রাখতে হবে। আন্তর্জাতিক ক্রিকেটে সবসময় আপনার সামনে চ্যালেঞ্জ আসবেই।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম