দুই সপ্তাহের কোয়ারেন্টিন শেষে মাঠে নেমেই বিশ্বরেকর্ড

স্পোর্টস ডেস্ক
১৪ জানুয়ারি ২০২১, ১৬:৫৬আপডেট : ১৪ জানুয়ারি ২০২১, ১৬:৫৬

চার-ছক্কার বৃষ্টি ঝরেছে সোফি ডিভাইনের ব্যাটে। নিউজিল্যান্ড নারী দলের অধিনায়ক আগ্রাসী ব্যাটিংয়ে নতুন রেকর্ডেরই জন্ম দিলেন। মেয়েদের টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটা এখন ৩১ বছর বয়সী এই ব্যাটারের। দুই সপ্তাহের কোয়ারেন্টিন শেষে প্রথমবার মাঠে নেমেই এই কীর্তি গড়লেন তিনি।

নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে ওয়েলিংটন ব্লেজের হয়ে মাত্র ৩৬ বলে সেঞ্চুরি পূরণ করে নতুন ইতিহাস লিখেছেন ডিভাইন। মেয়েদের টি-টোয়েন্টিতে আগের দ্রুততম সেঞ্চুরির ছিল ওয়েস্ট ইন্ডিজের দিয়ান্দ্রা ডটিনের। ২০১০ সালে জাতীয় দলের জার্সিতে ৩৮ বলে শতক পূরণ করেছিলেন তিনি। এই ক্যারিবিয়ান ব্যাটারকে সরিয়ে এখন দ্রুততম সেঞ্চুরির মালিক হয়েছেন ডিভাইন।

বৃহস্পতিবার নিউজিল্যান্ড অধিনায়ক ৩৮ বলে অপরাজিত থাকেন ১০৮ রানে। রেকর্ড গড়া ইনিংসটি তিনি সাজিয়েছেন ৯ ছক্কা ও সমান বাউন্ডারিতে।

ডিভাইনের তাণ্ডবে ওটাগো স্পার্কসকে সহজেই হারিয়েছে ওয়েলিংটন। ওটাগোর দেওয়া ১২৯ রানের লক্ষ্য ৮.৪ ওভারে টপকে যায় তারা ১০ উইকেট হাতে রেখে।

চার দিন আগে দুই সপ্তাহের কোয়ারেন্টিন শেষ করেছেন ডিভাইন। অস্ট্রেলিয়ায় মেয়েদের বিগ ব্যাশ লিগে পার্থ স্কর্চার্সের হয়ে খেলে দেশে ফিরে কোয়ারেন্টিনে থাকতে হয়েছিল তাকে। স্বেচ্ছায় আলাদা থাকার পর্ব শেষ করে মাঠে নেমেই তিনি তাণ্ডব চালালেন। যে তাণ্ডবে জন্ম নিলো নতুন বিশ্বরেকর্ডের।

/কেআর/
সম্পর্কিত
বিসিবির সতর্কবার্তা, ‘বিভ্রান্ত হবেন না’
বাংলাদেশের কাছে হেরেই ম্যাকাইতে এমন পিচ বানিয়েছে অস্ট্রেলিয়া: গাভাস্কার
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল নিয়ে বাশার, ‘আমরা খুব ভালো অবস্থানে আছি’
সর্বশেষ খবর
কমছে না হাম-ডেঙ্গুর প্রকোপ, ভোগান্তিতে স্বজনরা
কমছে না হাম-ডেঙ্গুর প্রকোপ, ভোগান্তিতে স্বজনরা
প্রতারণার মামলায় বিদিশা সিদ্দিক  গ্রেফতার
প্রতারণার মামলায় বিদিশা সিদ্দিক গ্রেফতার
ইরানের সঙ্গে বাণিজ্য: মার্কিন নিষেধাজ্ঞার হুমকিতে চীনের প্রতিবাদ
ইরানের সঙ্গে বাণিজ্য: মার্কিন নিষেধাজ্ঞার হুমকিতে চীনের প্রতিবাদ
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
বিদ্রোহী শিবির ঘুরে আবারও মমতার কাছে ফিরলেন কাসেম সিদ্দিকী
বিদ্রোহী শিবির ঘুরে আবারও মমতার কাছে ফিরলেন কাসেম সিদ্দিকী
৫০ পেরিয়ে যে সত্যটা অনেকেই প্রথমবার বুঝতে পারেন
৫০ পেরিয়ে যে সত্যটা অনেকেই প্রথমবার বুঝতে পারেন
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?