করোনা মুক্ত হলেও খেলতে পারবেন না মঈন

স্পোর্টস ডেস্ক
১৭ জানুয়ারি ২০২১, ১৩:২৮আপডেট : ১৭ জানুয়ারি ২০২১, ১৩:২৮

করোনার হানায় শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট খেলা হচ্ছে না মঈন আলীর। লঙ্কা সফরে পজিটিভ হওয়ার পর অবশেষে করোনা মুক্ত হয়েছেন ইংলিশ অলরাউন্ডার। ১৩ দিনের কোয়ারেন্টিন মেনে অবশেষে ইংল্যান্ডের জীবানু সুরক্ষিত বলয়ে প্রবেশের সুযোগ পেয়েছেন।

৩৩ বছর বয়সী মঈন শ্রীলঙ্কায় নামার পরই করোনা পজিটিভ হয়েছিলেন। হালকা উপসর্গ থাকায় পরে তাকে সফরকারী দল থেকে আলাদা করে ফেলা হয়েছিল। শুরুতে বলা হয়েছিল মঈনকে কোয়ারেন্টিনে থাকা লাগবে ১০ দিন। কিন্তু যুক্তরাজ্যে করোনা ভাইরাসের নতুন ধরণ শনাক্ত হওয়ায় শ্রীলঙ্কান সরকার তার কোয়ারেন্টিনের মেয়াদ বাড়ানোর পক্ষে ছিল। সে কারণে বাড়তি মেয়াদে কোয়ারেন্টিনে যেতে হয় মঈন আলীকে।

এখন দলে ফিরলেও ম্যাচ অনুশীলনসহ সেভাবে প্রস্তুতি না থাকায় শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টেও খেলা হবে না তার।

তবে মঈনের ফেরায় খুব উচ্ছসিত ইংল্যান্ড শিবির। সতীর্থ স্যাম কারান যেমন বলেছেন, ‘মঈন ফেরায় সত্যিই খুব ভালো লাগছে। যখন আমরা ড্রেসিং রুমে যাচ্ছিলাম, মঈনকে দেখার সঙ্গে সঙ্গে সবার মুখে হাসি ফুটে উঠেছিল। সত্যিই ওই কয়েকটা সপ্তাহ সামলানো ওর জন্য কঠিন ছিল। তবে ওর সঙ্গে ক্রিকেট খেলার জন্য আমরা সবাই মুখিয়ে আছি।’

/এফআইআর/   
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম