চাপ নিচ্ছেন না মেহেদী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জানুয়ারি ২০২১, ১৬:২১আপডেট : ১৮ জানুয়ারি ২০২১, ১৬:২১

টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়ে গেছে শেখ মেহেদী হাসানের। এখন অপেক্ষা ৫০ ওভারের ক্রিকেটের। অবশ্য কুড়ি ওভারের ক্রিকেটে মেহেদীর পারফরম্যান্স খুব একটা ভালো নয়। ৪ ম্যাচে ১ উইকেট আর ১১ রান এসেছে তার ব্যাট থেকে। তবে সাম্প্রতিক সময়ে ব্যাট ও বল হাতে দারুণ ফর্মে থাকায় তার ওপর আস্থা রেখেছেন নির্বাচকরা।

সাম্প্রতিক সময়ে যে কোন পজিশনে নির্ভার হয়ে সাবলীল ব্যাটিং করতে পারছেন মেহেদী। এখন স্বাভাবিকভাবেই তার কাছ থেকে সেরাটা চাইছেন নির্বাচকরা। মেহেদী কি এটাকে চাপ মনে করছে? এমন প্রশ্নের জবাবে তার উত্তর, ‘না এটা আসলে অনুপ্রেরণা। চাপ হবে কেন? যেহেতু আমরা ক্রিকেটার, চাপ নেওয়ার কিছু নেই। কঠোর পরিশ্রম করছি, চেষ্টা করছি, এটা আমাদের অনেক কিছু। চাপ নিতে হলে সেটা ম্যাচের ভেতরে প্রভাব পড়ে, ম্যাচের বাইরে চাপটা সেভাবে আসে না।’

বিসিবি প্রেসিডেন্টস কাপ ও বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের নৈপুণ্য দিয়েই  ওয়ানডে দলে জায়গা করে নিয়েছেন ২৬ বছর বয়সী মেহেদী। গতকাল তিনি আরও বলেছেন, ‘অবশ্যই পরিশ্রম করে আসছি বাংলাদেশ দলে খেলার জন্য। প্রথমে তো আমার টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছে, এখন ওয়ানডেতে সুযোগ এসেছে। দেখা যাক, কী হয়।’

সেক্ষেত্রে সেরা একাদশে সুযোগ পেলে নিজেকে উজাড় করে দেবেন এই ক্রিকেটার, ‘সেরা একাদশে সুযোগ পেলে, নিজের সেরাটা দেওয়ার চেষ্টা থাকবে। যেহেতু আমি বোলিং করতে পারি, ব্যাটিং করতে পারি, তাই যেখানেই সুযোগ আসে চেষ্টা করবো কাজে লাগাতে।’ সে জন্য ব্যাটিং-বোলিং-ফিল্ডিং তিন বিভাগেই সেরা হওয়ার লক্ষ্য তার, ‘অবশ্যই যেহেতু অলরাউন্ডার, চেষ্টা থাকবে তিন বিভাগে ভালো করতে। আমার তরফ থেকে তো ১০০% চেষ্টাই থাকবে।’

২০১৬ সালে প্রিমিয়ার লিগে নিজের অভিষেক ম্যাচে সেঞ্চুরি করেছিলেন মেহেদী। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে প্রাইম ব্যাংকের বিপক্ষে তিন নম্বরে ব্যাট করতে নেমে ১০৩ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছিলেন। এর পরেই নির্বাচকদের নজরে আসেন খুলনার ছেলে মেহেদী। 

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম