শর্ত সাপেক্ষে অবসর থেকে ফিরবেন আমির

স্পোর্টস ডেস্ক
১৯ জানুয়ারি ২০২১, ১৩:৪৪আপডেট : ১৯ জানুয়ারি ২০২১, ১৩:৪৪

বর্তমান ম্যানেজমেন্টের ওপর ভীষণ ক্ষোভ মোহাম্মদ আমিরের। যে কারণে গত মাসেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়ে ফেলেছেন। ঘটনার নতুন বাঁকে পাকিস্তানি এই পেসার আবার ক্রিকেটে ফেরার ঘোষণা দিয়েছেন। তবে তাতে যুক্ত থাকলো শর্ত। কী সেটা? পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) বর্তমান ম্যানেজমেন্ট বিদায় নিলেই আবার পাকিস্তানের জার্সি গায়ে পরবেন বলে জানিয়েছেন তিনি।

বর্তমান ম্যানেজমেন্টের সঙ্গে যে আমিরের সম্পর্কটা খুব ভালো নয়, তার প্রমাণ পাওয়া গেছে গত সপ্তাহেই। আমির অভিযোগ করেছিলেন, তার ওপর মানসিক অত্যাচার চালিয়েছে বর্তমান ম্যানেজমেন্ট। সেসব অভিযোগ উড়িয়ে হেড কোচ মিসবাহ সরাসরি বলেছেন, এসব ঘটনার জন্য দায়ী ছিলেন স্বয়ং আমির-ই। তাকে নির্বাচনের জন্য ভাবনায় না নেওয়ার কারণ ছিল মূলত বাজে ফর্ম। পারফরম্যান্স ভালো না হওয়ায় আমিরকে নির্বাচন করা হয়নি।

এর আগে নিউজিল্যান্ড সিরিজে বাদ পড়লে আমিরই বিতর্ক উসকে দেন টুইটারে। বলেন, তার বাদ পড়ার কারণ বলতে পারবেন কেবল মিসবাহ! তাতে বোঝাই যাচ্ছে সাবেক পাকিস্তানি অধিনায়কের সঙ্গে সম্পর্কটা মোটেও ভালো ছিল না তার।

এদিকে পাকিস্তান ক্রিকেট বোর্ড আমিরের নতুন মন্তব্য নিয়েও কিছু বলতে রাজি হয়নি। তারা জানিয়েছে, অবসরে চলে যাওয়া ক্রিকেটার নিয়ে মিডিয়ায় আর কোনও বক্তব্য নয়।

/এফআইআর/ 
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম