আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেই পুরনো রূপে সাকিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জানুয়ারি ২০২১, ১৫:৫৭আপডেট : ২০ জানুয়ারি ২০২১, ১৬:০১

‘এলেন, দেখলেন, জয় করলেন’- ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফেরার ম্যাচে এমন সাকিবকেই পাওয়া গেলো। যিনি লর্ডসে পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ আন্তর্জাতিক ওয়ানডে খেলেছিলেন। বুধবার ক্যারিবীয়দের বিপক্ষে দীর্ঘ বিরতির পর ফিরলেও সাকিবের পারফরম্যান্সে মোটেও ভাটা পড়েনি। বিশ্বকাপে ব্যাট-বলের তাক লাগানো পারফরম্যান্সই ফিরে এলো মিরপুরে! প্রথম ওয়ানডেতে ৭.২ ওভারে ৮ রান খরচায় নিয়েছেন ৪ উইকেট।

২০১৯ বিশ্বকাপে ৮ ইনিংসে ২ সেঞ্চুরি ও ৫ হাফসেঞ্চুরিতে ৬০৬ রান করেছেন এই সাকিব। ব্যাটিং গড় ছিল ৮৬.৫৭। ইংল্যান্ড বিশ্বকাপের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহকও ছিলেন। তাই বিশ্বকাপের প্রায় দেড় বছর পর ফিরেই এমন পারফরম্যান্সে ভীষণ খুশি তিনি। প্রথম ইনিংস শেষে সাকিব ধারাভাষ্যকারকে জানিয়েছেন নিজের সাফল্যের রহস্য, ‘খুব সাধারণ পরিকল্পনা ছিল। লাইন-লেংথ মেনে সঠিক জায়গাতে বোলিং করেছি। উইকেটেরও কিছুটা সহায়তা ছিল।’

অবশ্য লম্বা বিরতির পর এভাবে পারফরম্যান্স করাটা মোটেও সহজ কাজ নয়। সাকিব জানালেন, ‘ভালো লাগছে, ভালো করেছি। কিন্তু ১৬/১৭ মাস পর খেলতে নামাটা খুব সহজ নয়। তার পরেও ভালো লাগছে পারফরম্যান্স করতে পেরে। আমরা দশ মাস কোন আন্তর্জাতিক ম্যাচ খেলিনি। প্রত্যেকেই কিছুটা নার্ভাস ছিল। তারপরও ম্যাচ খেলার রোমাঞ্চে ছিলাম।’

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাকিবের ফেরার ম্যাচটি বাংলাদেশেরও বিরতিতে ছেদ টানার ম্যাচ। করোনার কারণে প্রায় ১০ মাস আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে ছিল লাল-সবুজ জার্সিধারীরা। লম্বা বিরতি কাটিয়ে ফেরা এমন একটি ম্যাচে ক্যারিবীয় ব্যাটসম্যানদের কোন সুযোগই দেয়নি বাংলাদেশ। বিশেষ করে মোস্তাফিজ, সাকিব ও অভিষিক্ত হাসান মাহমুদ প্রতিপক্ষের জন্য ত্রাস হয়ে উঠেন।

তবে সব কিছু ছাপিয়ে সাকিবের দিকেই নজর ছিল বেশি। গত অক্টোবরে নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা সাকিব আল হাসান বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ দিয়ে মাঠে ফিরেছিলেন। কিন্তু ব্যাটিং-বোলিংয়ে কিছুই করতে পারেননি। ফলে আন্তর্জাতিক ক্রিকেটে সাকিবের ফেরাটা কেমন হয়, সেটি দেখার অপেক্ষায় ছিলেন অনেকে। ঘরোয়া ক্রিকেটে ব্যর্থ হলেও আন্তর্জাতিক ক্রিকেট দিয়েই সাকিব নিজের অস্তিত্ব বেশ ভালো করে জানান দিয়েছেন।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম স্পেলে ৭ ওভার বোলিং করে ২ মেডেনে ৮ রান খরচায় নিয়েছেন তিন উইকেট। দ্বিতীয় স্পেলে ২ বল করে নেন এক উইকেট। সবমিলিয়ে ৭.২ ওভার বোলিং করে ৮ রান খরচায় চার উইকেট নিয়ে নিজের প্রত্যাবর্তন ম্যাচটি রাঙিয়ে তুলেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক