লিটনের পর দ্রুত ফিরলেন শান্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জানুয়ারি ২০২১, ১৬:৪২আপডেট : ২০ জানুয়ারি ২০২১, ১৬:৪৪

মিরপুরে প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ১২৩ রানের লক্ষ্যে ভালো সূচনা করেছিল বাংলাদেশ। বিনা উইকেটে পাওয়ার প্লেতে তুলে নেয় ৩৯ রান। ১৪তম ওভারে প্রতিরোধ গড়া এই জুটি ভাঙে লিটন দাসের বিদায়ে। লিটনের পর দ্রুত নাজমুল শান্ত ফিরে গেলে ১৫ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়িয়েছে ১৬ ওভারে ২ উইকেটে ৫৭ রান।

ছোট লক্ষ্যে দুই ওপেনারের মাঝে তামিম কিছুটা আগ্রাসী ভঙ্গিতে খেলতে থাকেন। আর রয়ে-সয়ে খেলেন আরেক ওপেনার লিটন। কিন্তু ১৪তম ওভারে বামহাতি স্পিনার আকিল হোসেনের ঘূর্ণিতে আর থিতু হতে পারেননি। বোল্ড হয়ে ফিরে গেছেন ১৪ রানে। 

এই ম্যাচ দিয়েই সাকিবের বদলে তিনে নামার সুযোগ হয় নাজমুল শান্তর। কিন্তু আস্থার প্রতিদান দিতে পারলেন না তরুণ এই ব্যাটসম্যান।  সেই আকিলের স্পিনেই ঘায়েল হয়ে ফিরে যান ১ রান করে! ক্রিজে আছেন তামিম (২৬) ও সাকিব (০)।

এর আগে বাংলাদেশের বিপক্ষে টস হেরে খেলতে নেমে ওয়েস্ট ইন্ডিজ অলআউট হয়েছে ১২২ রানেই।

অথচ কোণঠাসা ওয়েস্ট ইন্ডিজকে ভালো স্কোরের স্বপ্ন দেখাচ্ছিলেন রোভম্যান পাওয়েল ও কাইল মেয়ার্স। পাল্টা প্রতিরোধ গড়ে ৫৯ রানও তুলে ফেলেছিল এই জুটি। ক্যারিবীয়দের এই প্রতিরোধ ভেঙেছেন মূলত অভিষিক্ত পেসার হাসান মাহমুদ। পাওয়েলকে গ্লাভসবন্দি করিয়েছেন মুশফিকের।
অভিষেকের দিনেই সুবাস ছড়িয়েছেন এই পেসার। ২৮ রানে নিয়েছেন তিন উইকেট। অপর দিকে নিষেধাজ্ঞার শাস্তি শেষে ফেরা সাকিব ছিলেন পাদপ্রদীপে আলোয়। ৭.২ ওভারে মাত্র ৮ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যা বাংলাদেশের কারো সেরা ওয়ানডে বোলিং। আরও দুটি উইকেট নিয়েছেন মোস্তাফিজ।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম