ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ডেল স্টেইনকে পাচ্ছে না প্রোটিয়ারা। ইংলিশদের বিপক্ষে প্রথম টেস্টে কাঁধে চোট পান এই ডানহাতি বোলার। দ্বিতীয় টেস্টে তার বদলি হিসেবে খেলবেন তরুণ পেসার কাগিসো রাবাদা। দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের মধ্যেকার চার ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্ট শনিবার কেপটাউনে শুরু হচ্ছে। ইতিমধ্যে সিরিজে ১-০তে পিছিয়ে রয়েছে দক্ষিণ আফ্রিকা।
এছাড়া দ্বিতীয় টেস্টে দক্ষিণ আফ্রিকা দলে দেখা যেতে পারে উইকেট রক্ষক ব্যাটসম্যান কুইন্টন ডি কককে। এবি ডি ভিলিয়ার্স এই মুহূর্তে সেরা ফর্মে নেই। তাকে ব্যাটিংয়ে পুরোপুরি মনোযোগের সুযোগ দিতেই ডি কককে দলে নেওয়া হচ্ছে।
ইতোমধ্যে প্রথম টেস্টে ইংলিশদের বিপক্ষে ২৪১ রানের বড় ব্যবধানে হারেছে দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় টেস্টে আরেক পেসার কাইল অ্যাবোটের খেলা নিয়েও সংশয় রয়েছে। এ ব্যাপারে আমলা বলেন, তার ইনজুরি অনেকটাই ভালোর দিকে। তারপরও আমরা তাকে নিয়ে ঝুঁকি নিতে চাইছি না। যদি অ্যাবোট খেলার জন্য পুরোপুরি ফিট না থাকে, তবে তার জায়গায় খেলতে পারে ক্রিস মরিস ও হার্দাস ভিলিজয়েন।
/এমআর/








