মোস্তাফিজের জোড়া আঘাত

স্পোর্টস ডেস্ক
২৫ জানুয়ারি ২০২১, ১৬:২২আপডেট : ২৫ জানুয়ারি ২০২১, ১৬:২৩

সিরিজের তৃতীয় ওয়ানডেতে ২৯৮ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়ে শুরুতেই ওয়েস্ট ইন্ডিজকে বিপদে ফেলে দিয়েছে বাংলাদেশ। জোড়া আঘাতে দুই উইকেট তুলে নিয়েছেন মোস্তাফিজুর রহমান। ক্যারিবীয়দের সংগ্রহ দাঁড়িয়েছে ৬.৩ ওভারে ২ উইকেটে ৩১ রান।

দ্বিতীয় ওভারে কিওর্নকে অফ স্টাম্পের বাইরে বল করেছিলেন মোস্তাফিজ। খোঁচা মারতে গিয়েই বিদায় নেন কিওর্ন। তিনি ৮ বল খেলে ফিরেছেন ১ রানে। আরেক ওপেনার সুনিল আম্ব্রিস দুটি বাউন্ডারি মেরে রান বাড়িয়ে নিলেও তাকেও থিতু হতে দেননি মোস্তাফিজ। ষষ্ঠ ওভারে তাকে এলবিডাব্লিউ করেছেন কাটার মাস্টার। ক্রিজে আছেন এনক্রুমাহ বনার (১২) ও কাইল মেয়ার্স (০)।

এর আগে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করতে বড় লক্ষ্য ছুঁড়ে দেয় বাংলাদেশ। টস হেরেও চার অভিজ্ঞ ব্যাটসম্যানের ব্যাটিং নৈপুণ্যে স্বাগতিকরা ৬ উইকেটে করে ২৯৭ রান। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে যা সর্বোচ্চ সংগ্রহ!  মূলত তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদের হাফসেঞ্চুরিতে ভর করেই বড় পুঁজি পেয়েছে স্বাগতিকরা।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৪৮ রানে দুটি উইকেট নিয়েছেন আলজারি জোসেফ, ৬১ রানে দুটি নিয়েছেন রেইফারও। একটি নিয়েছেন মেয়ার্স।

 

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম