মোস্তাফিজের পর আঘাত হানলেন মিরাজ

স্পোর্টস ডেস্ক
২৫ জানুয়ারি ২০২১, ১৬:৫৮আপডেট : ২৫ জানুয়ারি ২০২১, ১৭:২০

সিরিজের তৃতীয় ওয়ানডেতে ২৯৮ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়ে শুরুতেই ওয়েস্ট ইন্ডিজকে বিপদে ফেলে দিয়েছে বাংলাদেশ। ৩০ রানে জোড়া আঘাতে দুই উইকেট তুলে নেন মোস্তাফিজুর রহমান। দলীয় ৪৭ রানে মেহেদী হাসান মিরাজ আঘাত হানার পর ক্যারিবীয়দের সংগ্রহ দাঁড়িয়েছে ২০.৩ ওভারে ৩ উইকেটে ৬৮ রান।

দ্বিতীয় ওভারে কিওর্নকে অফ স্টাম্পের বাইরে বল করেছিলেন মোস্তাফিজ। খোঁচা মারতে গিয়েই বিদায় নেন কিওর্ন। তিনি ৮ বল খেলে ফিরেছেন ১ রান করে। আরেক ওপেনার সুনিল আম্ব্রিস দুটি বাউন্ডারি মেরে রান বাড়িয়ে নিলে তাকেও থিতু হতে দেননি মোস্তাফিজ। ষষ্ঠ ওভারে তাকে এলবিডাব্লিউ করেছেন কাটার মাস্টার।

তার পর প্রতিরোধ গড়ার চেষ্টায় ছিলেন এনক্রুমাহ বনার ও কাইল মেয়ার্স। কিন্তু মেয়ার্সকে লেগ বিফোরের ফাঁদে ফেলে তাকে সাজঘরের পথ ধরিয়েছেন আগের ম্যাচের সেরা বোলার মিরাজ। মিরাজের ঘূর্ণিতে পুরোপুরি পরাস্ত হয়েছিলেন মেয়ার্স। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি, ফিরে গেছেন ১১ রানে। ক্রিজে আছেন বনার (২৫) ও ক্যারিবীয় অধিনায়ক জেসন মোহাম্মদ (৯)

এর আগে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করতে বড় লক্ষ্য ছুঁড়ে দেয় বাংলাদেশ। টস হেরেও চার অভিজ্ঞ ব্যাটসম্যানের ব্যাটিং নৈপুণ্যে স্বাগতিকরা ৬ উইকেটে করে ২৯৭ রান। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে যা সর্বোচ্চ সংগ্রহ!  মূলত তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদের হাফসেঞ্চুরিতে ভর করেই বড় পুঁজি পেয়েছে স্বাগতিকরা।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৪৮ রানে দুটি উইকেট নিয়েছেন আলজারি জোসেফ, ৬১ রানে দুটি নিয়েছেন রেইফারও। একটি নিয়েছেন মেয়ার্স।

/এফআইআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান