টি-টেন লিগ খেলতে গেলেন আফিফ-মেহেদী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জানুয়ারি ২০২১, ১২:০৭আপডেট : ২৬ জানুয়ারি ২০২১, ১৩:১১

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি টি-টেন লিগ খেলতে বিসিবির ছাড়পত্র পেয়েছেন বাংলাদেশের ছয় ক্রিকেটার। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট দলের বিবেচনায় থাকায় পেসার তাসকিন আহমেদকে ছাড়পত্র দেওয়া হয়নি। তাসকিনের জায়গায় ডাক পেয়েছেন সোহাগ গাজী।

টি-টেন লিগে খেলার ছাড়পত্র পেয়ে সোমবার রাতে আবুধারির উদ্দেশে যাত্রা করেন আফিফ হোসেন ও মেহেদী হাসান। এছাড়া মুক্তার আলী, নাসির হোসেন, সোহাগ গাজী ও মোসাদ্দেক হোসেন আগেই আবুধাবিতে পৌঁছে গেছেন।

গত ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত ড্রাফটে বাংলাদেশিদের মধ্যে সবার আগে ডাক পান মোসাদ্দেক। মারাঠা অ্যারাবিয়ানস পরে তাসকিন ও মুক্তার আলীকেও দলে ভেড়ায়। যদিও এই দলে তাসকিনের পরিবর্তে দেখা যাবে সোহাগ গাজীকে। ফ্র্যাঞ্চাইজিটির আইকন থাকছেন শোয়েব মালিক। আর ড্রাফট থেকে মোহাম্মদ হাফিজকে টেনে নিয়ে শক্তিশালী স্কোয়াড গড়ার ইঙ্গিত দেয় তারা। পরে যোগ করে ইংল্যান্ডের লরি এভান্সকেও।

এরপর বাংলা টাইগার্স ডাকে তরুণ অলরাউন্ডার আফিফ হোসেন ও মেহেদী হাসানকে। এই দলটির আইকন ক্রিকেটার থাকছেন শ্রীলঙ্কার ইসুরু উদানা। আরও আছেন পাকিস্তানের মোহাম্মদ ইরফান, ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে ফ্লেচার ও দক্ষিণ আফ্রিকার ডেভিড ওয়াইজ।

একসময় নিয়মিত জাতীয় দলে খেলা নাসিরের দলের নাম হচ্ছে পুনে। তার দলে রয়েছেন থিসারা পেরেরা, মোহাম্মদ আমির, স্যাম বিলিংস ও অজন্তা মেন্ডিসের মতো ক্রিকেটার।

আগামী ২৮ জানুয়ারি শুরু হবে এবারের টি-টেন লিগ। যদিও এই টুর্নামেন্ট মাঠে গড়ানোর কথা ছিল ২০২০ সালের নভেম্বরে। কিন্তু মহামারী করোনাভাইরাসের কারণে সেটি সম্ভব হয়নি। তাই দুই মাস পিছিয়ে জানুয়ারিতে শুরু হতে যাচ্ছে প্রতিযোগিতাটি। ২৮ জানুয়ারি শুরু হয়ে টি-টেন লিগ শেষ হবে ৬ ফেব্রুয়ারি।

/আরআই/কেআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি