ভয়ে বাংলাদেশে না আসা শাই হোপ করোনা পজিটিভ!    

স্পোর্টস ডেস্ক
২৭ জানুয়ারি ২০২১, ১৪:০৩আপডেট : ২৭ জানুয়ারি ২০২১, ১৪:০৩

করোনা আতঙ্কে বাংলাদেশ সফরে আসতে রাজি হননি ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যান শাই হোপ। কিন্তু ক্যারিবিয়ানে থেকেও আর করোনা মুক্ত থাকতে পারলেন কই? করোনা পজিটিভ হয়েছেন তিনিসহ তার ভাই কাইল হোপ। এর ফলে রিজিওনাল সুপার ফিফটি কাপে বারবাডোজের স্কোয়াড থেকে সরিয়ে নেওয়া হয়েছে তাদের দুজনকে।

ওই দুজনের সঙ্গে আরও একজন ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার করোনা আক্রান্ত হয়েছেন। তিনি হলেন গায়ানার ট্রেভন গ্রিফিথ। টুর্নামেন্ট শুরুর আগে খেলোয়াড়দের করোনা পরীক্ষা হয় রবিবার। টুর্নামেন্ট শুরু হবে ৭ ফেব্রুয়ারি। এই অবস্থায় করোনায় আক্রান্ত শাই ও কাইল দুজনকেই আইসোশলনে রাখা হবে। ফলে বদলি নেওয়া হয়েছে তাদের দুজনেরই।  

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) পর এই বছরের ঘরোয়া ক্রিকেটের প্রথম রাউন্ড হতে যাচ্ছে সুপার ফিফটি টুর্নামেন্ট দিয়ে। সিপিএল অনুষ্ঠিত হয়েছিল গত বছরের সেপ্টেম্বর। আর প্রতিযোগিতামূলক ক্রিকেটে শাই হোপ সেখানেই সর্বশেষ খেলেছিলেন। টেস্টে ব্যর্থতার কারণে নিউজিল্যান্ড সফরে জায়গা পাননি। এমনকি টি-টোয়েন্টি সিরিজের ভাবনায়ও ছিলেন না!

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম