মালান-আমিরদের অধিনায়ক বাংলাদেশের নাসির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জানুয়ারি ২০২১, ১২:৫৯আপডেট : ২৮ জানুয়ারি ২০২১, ১৩:০৫

বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে আবুধাবি টি-টেন লিগের চতুর্থ আসর। এ আসরে পুনে ডেভিলসকে নেতৃত্ব দেবেন বাংলাদেশের ফিনিশার খ্যাত ক্রিকেটার নাসির হোসেন। অফিসিয়াল টুইটার এবং ফেসবুক বার্তায় নাসির হোসেনকে অধিনায়ক করেই স্কোয়াড ঘোষণা করেছে পুনে ডেভিলস।

ফিটনেসহীনতায় বাংলাদেশের ঘরোয়া দুটি টুর্নামেন্টে জায়গা হয়নি নাসির হোসেনের। তার পরেও টি-টেন লিগের চতুর্থ আসরে পুনে ডেভিলসের হয়ে সুযোগ পেয়েছেন। আর্ন্তজাতিক টি-টোয়েন্টির সেরা ব্যাটসম্যান ডেভিড মালান, পাকিস্তানি পেসার মোহাম্মদ আমিরদের মত বড় বড় তারকারা থাকলেও বাংলাদেশি এই অলরাউন্ডারকেই দেওয়া হয়েছে অধিনায়কত্বের গুরুভার। নাসির ছাড়াও একই দলে খেলবেন আরেক বাংলাদেশি ক্রিকেটার মনির হোসেন খান।

নাসিরের দল মাঠে নেমে যাচ্ছে আজই। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ডেকান গ্ল্যাডিয়েটর্সের মুখোমুখি হবে তার দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সোয়া আটটায়।

টি-টেন লিগে খেলতে গত মঙ্গলবার আবুধারি পৌঁছেছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে স্কোয়াডে থাকা আফিফ হোসেন ও মেহেদী হাসান। এছাড়া মুক্তার আলী, নাসির হোসেন, সোহাগ গাজী ও মোসাদ্দেক হোসেন আগেই আবুধাবিতে পৌঁছে গেছেন।

গত ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত ড্রাফটে বাংলাদেশিদের মধ্যে সবার আগে ডাক পান মোসাদ্দেক। মারাঠা অ্যারাবিয়ানস পরে তাসকিন ও মুক্তার আলীকেও দলে ভেড়ায়। যদিও এই দলে তাসকিনের পরিবর্তে দেখা যাবে সোহাগ গাজীকে। যেহেতু তাসকিন উইন্ডিজ সিরিজে খেলছেন। ফ্র্যাঞ্চাইজিটির আইকন থাকছেন শোয়েব মালিক। আর ড্রাফট থেকে মোহাম্মদ হাফিজকে টেনে নিয়ে দলকে করা হয়েছে আরও শক্তিশালী। পরে যোগ করে ইংল্যান্ডের লরি এভান্সকেও।

এরপর বাংলা টাইগার্স ডাকে তরুণ অলরাউন্ডার আফিফ হোসেন ও মেহেদী হাসানকে। এই দলটির আইকন ক্রিকেটার শ্রীলঙ্কার ইসুরু উদানা। দলে আরও আছেন পাকিস্তানের মোহাম্মদ ইরফান, ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে ফ্লেচার ও দক্ষিণ আফ্রিকার ডেভিড ওয়াইজ।

টুর্নামেন্টটি ২৮ জানুয়ারি শুরু হয়ে শেষ হবে ৬ ফেব্রুয়ারি।

পুনে ডেভিলস স্কোয়াড:

ডেভিড মালান (আইকন), মোহাম্মদ আমির, হার্দুস ভিলজয়েন, চ্যাডউইক ওয়ালটন, টম কোহলার ক্যাডমোর, মনির হোসেন খান, নাসির হোসেন (অধিনায়ক), ডেভন থমাস, কেনার লুইস, আসিফ খান, মোহাম্মদ বুটা, স্যাম উইসনিউস্কি, করন কেসি, বৃত্ত অরবিন্দ, দারউইশ রাসুলি, মুনিস আনসারি ও আহমেদ রেজা।

/আরআই/এফআইআর
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম